Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ক্ষেত নষ্ট করায় মহেশখালীতে বিষ প্রয়োগে অর্ধশতাধিক বানর হত্যা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
13 October, 2021, 05:15 pm
Last modified: 13 October, 2021, 05:19 pm

Related News

  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান
  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 

ক্ষেত নষ্ট করায় মহেশখালীতে বিষ প্রয়োগে অর্ধশতাধিক বানর হত্যা

এমনকি জীবিত বানর যাতে আর ক্ষেতে না আসে সেজন্য মৃত একটি বানর ক্ষেতের পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি
13 October, 2021, 05:15 pm
Last modified: 13 October, 2021, 05:19 pm

কক্সবাজারের মহেশখালীতে ক্ষেত নষ্ট করার অজুহাতে কলার সাথে বিষ মিশিয়ে অর্ধশতাধিক বানর হত্যার অভিযোগ উঠেছে। বড়মহেশখালীর মৌজার ভারিতিল্যা ঘোনা নামক পাহাড়ে লাউক্ষেত বিনষ্টের হাত থেকে রক্ষায় এ অমানবিক ঘটনা ঘটানো হয়েছে। 

মঙ্গলবার (১২ অক্টোবর ) বিকেলে ভারিতিল্লা ঘোনার দেবাঙ্গা পাড়া গ্রামের জনৈক মোজাফ্ফার মাস্টারের ছেলের লাউক্ষেতের পাশে মৃত বানরগুলো ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি জমিতে কাজ করতে যাওয়ার সময় লাউক্ষেতের পাশে বানর গুলোকে মৃত অবস্থায় দেখতে পান তারা। বানরগুলো প্রায় সময় লাউ ক্ষেতে নেমে ক্ষেত বিনষ্ট করতো। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেতের মালিক নিজতালুক পাড়ার বাসিন্দা নাজমুল দিনের কোনো এক সময় বিষ মিশ্রিত কলা রেখে যায়। বানরগুলো ওই কলাগুলো খেয়ে মারা যায় বলে ধারণা করছেন তারা।

এমনকি জীবিত বানর যাতে আর ক্ষেতে না আসে সেজন্য মৃত একটি বানর ক্ষেতের পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে পরিবেশবাদী সংগঠন গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের মহেশখালী উপজেলার সভাপতি দিনুর আলম বলেন, 'বুধবার সকাল থেকে বানর গুলোকে মাটি চাপা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। প্রমাণ লোপাটের জন্যই এমনটা করা হচ্ছে হয়তো। বানর হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।'

এ বিষয়ে মহেশখালী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম বলেন, 'ক্ষেতে বিষ প্রয়োগের কারনেই এমনটা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে, কয়টি বানর মারা গেছে সেটি এখনো নিশ্চিত নই। কয়েকটি মৃত বানরের ছবি ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি। ঘটনার আসল কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ-কালের মধ্যেই প্রতিবেদন পাবার পর, আইনগত ব্যবস্থা নেব।'
 
Related Topics

টপ নিউজ

মহেশখালী / কক্সবাজার / বানর / বানর হত্যা / বিষ প্রয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান
  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • অস্ট্রেলিয়া থেকে ৬৫ হাজার টন এলএনজি নিয়ে মহেশখালীতে গ্রিসের জাহাজ, আরেকটি আসছে শনিবার 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net