Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
কৃষিপণ্যের আমদানি-রপ্তানিতে গতি আনতে ২৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএসডিএ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 October, 2021, 09:10 am
Last modified: 07 October, 2021, 09:20 am

Related News

  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন
  • দুই মাসের মধ্যে তুলাকে কৃষি পণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ন্যায্যমূল্য নিশ্চিত করতে শহরে 'কৃষক বাজার' স্থাপনের প্রস্তাব সামাজিক সংগঠনের
  • স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্যের দাম নির্ধারণ কাজে আসছে না: বাণিজ্য সচিব

কৃষিপণ্যের আমদানি-রপ্তানিতে গতি আনতে ২৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএসডিএ

প্রকল্পটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ সাল সময় পর্যন্ত বাস্তবায়িত হবে; বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম সি পোর্ট এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি করে কোল্ড চেইন তৈরিতে গুরুত্ব দেয়া হবে এতে।
টিবিএস রিপোর্ট
07 October, 2021, 09:10 am
Last modified: 07 October, 2021, 09:20 am
ছবি-মুমিত এম/টিবিএস

অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং আমদানি সহজ করতে ২৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)। 

বুধবার ঢাকার একটি হোটেলে ইউএসডিএ এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্টের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রকল্পটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ সাল সময় পর্যন্ত বাস্তবায়িত হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। 

বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম সি পোর্ট এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি করে কোল্ড চেইন তৈরিতে গুরুত্ব দেয়া হবে।

প্যারিশেবল, নন-প্যারিশেবল সব ধরনের কৃষি পণ্যের রপ্তানি কোন কারণে দেরি বা সমস্যায় পড়লে দ্রুত কোল্ড স্টোরেজে রাখা যায়। 

এছাড়া আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করতে অটোমেশন, অনলাইন সার্টিফিকেশন, ঝুঁকিভিত্তিক পণ্য ছাড়করণ প্রক্রিয়া শক্তিশালী করা, আমদানি-রপ্তানি প্রক্রিয়ার নিয়ম কানুন, বিভিন্ন দেশের আমদানি-রপ্তানিকারক ও পণ্য নিয়ে তথ্যভান্ডার তৈরি এবং দেশের পণ্য বাণিজ্যিকীকরণে গুরুত্ব দেয়া হবে।  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের পণ্যের অবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি। কৃষিপণ্য ও কৃষি প্রক্রিয়াজাতকারী পণ্যের বাজারজাতকরণ সহজ করতে বাণিজ্য পদ্ধতির আইনি ও অবকাঠামোগত সংষ্কার, পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, ঝুঁকিভিত্তিক পণ্য খালাসে কাঠামোগত পরিবর্তনে প্রকল্পটির মাধ্যমে কাজ করা হবে।

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, ব্যবসাবান্ধব বাণিজ্য পরিবেশ সৃষ্টি এবং বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো সংষ্কারে বাংলাদেশ সরকারের কার্যক্রমে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা অব্যাহত রাখবে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ তার বক্তব্যে বলেন, ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট বাস্তবায়নের উন্নয়ন সহযোগীদের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। যেখানে কৃষি বাণিজ্য সম্প্রসারণে ইউএসডিএ কারিগরি সহায়তা দিতে এগিয়ে এসেছে। প্রকল্পের কার্যক্রমগুলো বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থার কার্যক্রম সমন্বয় করবে। 

প্রকল্পটির কার্যক্রম সম্মন্ধে এক উপস্থাপনায় বলা হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), বাংলাদেশ কস্টমস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ কয়েকটি সংস্থা এই প্রকল্পে কাজ করবে।  

সংস্থাগুলোর ল্যাবরেটরীর উন্নয়ন এবং পণ্য পরীক্ষার মান উন্নয়ন করে ল্যাবের সক্ষমতাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া হবে। রপ্তানি বা আমদানির জন্য সার্টিফিকেশন জটিলতা দূর করা হবে। সার্টিফিকেশন পদ্ধতিকে অনলাইনভিত্তিক করা হবে। যাতে করে দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীরা এটি পেতে পারেন। 

এছাড়া কোন পণ্য আমদানি হয়ে আসার পর যাতে দ্রুত পরীক্ষা করে ছাড় করানো যায় সে বিষয়টিও এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। 

এছাড়া কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের আমদানি রপ্তানিকারকদের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ আলাদা একটি তথ্যভান্ডার তৈরি করবে। যেখানে বিভিন্ন দেশের আমদানি রপ্তানিকারকদের তালিকা, কোন দেশে কোন পণ্যের চাহিদা রয়েছে, বিভিন্ন দেশের বাজার, আমদানি-রপ্তানির নিয়মকানুনের সমস্ত তথ্য এর মধ্যে থাকবে। কিভাবে দ্রুত পণ্যের সার্টিফিকেশন ও ল্যাব টেস্টের তথ্য পাওয়া যাবে সে বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।  

প্রকল্প পরিচালক মাইকেল জে. পার বলেন, প্রকল্পটি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলো পরবর্তী কার্যক্রম চালিয়ে নেবে।  
 

 

Related Topics

টপ নিউজ

কৃষি পণ্য / ইউএসডিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন
  • দুই মাসের মধ্যে তুলাকে কৃষি পণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ন্যায্যমূল্য নিশ্চিত করতে শহরে 'কৃষক বাজার' স্থাপনের প্রস্তাব সামাজিক সংগঠনের
  • স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্যের দাম নির্ধারণ কাজে আসছে না: বাণিজ্য সচিব

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net