Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বছরে তামাকজনিক রোগে মারা যায় দেশের ১ লাখ ৬১ হাজার মানুষ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2021, 11:15 am
Last modified: 23 September, 2021, 11:22 am

Related News

  • তামাক নিয়ন্ত্রণ আইন: প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে রিপোর্ট দেবে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
  • তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের
  • তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী নিয়ে সরকারের পদক্ষেপ সম্ভাবনাময়
  • ভেপ ও খোলা সিগারেট বিক্রি নিষিদ্ধ করে আসতে পারে নতুন আইন
  • তামাক কোম্পানির নজর এখন তরুণ ও শিশুদের দিকে

বছরে তামাকজনিক রোগে মারা যায় দেশের ১ লাখ ৬১ হাজার মানুষ 

তামাক নিয়ন্ত্রণ আইনের ছয়টি গুরুত্বপূর্ণ সংশোধনীর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
টিবিএস রিপোর্ট
23 September, 2021, 11:15 am
Last modified: 23 September, 2021, 11:22 am
ছবি-সংগৃহীত

তামাকজাত দ্রব্যের অতিরিক্ত ব্যবহার হৃদরোগ, ক্যান্সার, বক্ষব্যাধি এবং অন্যান্য অনেক প্রতিরোধযোগ্য রোগ এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ। দেশে প্রতিবছর তামাকজনিত রোগে ১ লক্ষ ৬১ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে।

করোনা মহামারির এই সময়ে জনস্বাস্থ্য রক্ষায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে কঠোরভাবে তামাক নিয়ন্ত্রণ প্রয়োজন। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করতে এর ছয়টি ধারা সংশোধন করা জরুরি।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ফারস হোটেলে 'তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরাম, ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভাটি আয়োজন করে। 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ কো-অর্ডিনেটর ডা. আহমদ খাইরুল আবরার।

তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩.৭৮ মিলিয়ন প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্র ও গণপরিবহনসহ বিভিন্ন পাবলিক প্লেসে পরোক্ষ ধূমপানের শিকার হয় আরও ৩৮.৪ মিলিয়ন  মানুষ। তাছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্তদের তুলনায় ধূমপায়ীদের গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা ১৪ গুণ বেশি।

অনুষ্ঠানে বক্তারা মত দেন, তামাকের ক্ষতির হাত থেকে জনস্বাস্থ্য রক্ষার জন্য তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা প্রয়োজন।

এদিকে ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজর মোস্তাফিজুর রহমান বলেন, "দেশে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণের ফ্রেমওয়ার্ক কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু তারপরও আইনটির কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাগুলো সংশোধন করা হলে, আইনটি আরো কার্যকর হবে"। 

সভায় তামাক নিয়ন্ত্রণ আইনের ছয়টি গুরুত্বপূর্ণ সংশোধনীর দাবি জানান বক্তারা। এগুলো হলো মহামারির সময়ে সব ধরনের পাবলিক প্লেস ও গণপরিবহনকে শতভাগ তামাকমুক্ত করা, দোকানপাটে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানিসমূহের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) উপর নিষেধাজ্ঞা আরোপ করা, ই-সিগারেট আমদানি, উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের মোড়কে মুদ্রিত স্বাস্থ্য সতর্কবার্তার আকার বৃদ্ধি করা এবং সিগারেটের সিংগেল স্টিক তথা খুচরা বিক্রি নিষিদ্ধ করা। 
 
Related Topics

টপ নিউজ

তামাক নিয়ন্ত্রণ আইন / তামাকজাত দ্রব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • তামাক নিয়ন্ত্রণ আইন: প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে রিপোর্ট দেবে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
  • তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের
  • তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী নিয়ে সরকারের পদক্ষেপ সম্ভাবনাময়
  • ভেপ ও খোলা সিগারেট বিক্রি নিষিদ্ধ করে আসতে পারে নতুন আইন
  • তামাক কোম্পানির নজর এখন তরুণ ও শিশুদের দিকে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net