Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ইভ্যালির রাসেলের ফের একদিনের রিমান্ড মঞ্জুর, শামীমা কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2021, 04:05 pm
Last modified: 21 September, 2021, 04:31 pm

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড 

ইভ্যালির রাসেলের ফের একদিনের রিমান্ড মঞ্জুর, শামীমা কারাগারে

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
21 September, 2021, 04:05 pm
Last modified: 21 September, 2021, 04:31 pm
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত

ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এছাড়া ই-কমার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে এই আদেশ দেন। 

গ্রাহকদের অর্থ আত্মসাৎ করার মামলায় তিনদিনের রিমান্ড শেষে দুপুর ১টা ২৫ মিনিটে তাদের আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ।

রাসেল ও শামীমা দম্পতিকে ধানমন্ডি থানায় একজন গ্রাহকের করা প্রতারণার মামলায় ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গুলশান থানা তাদের আদালতে হাজির করে।

গত ১৮ সেপ্টেম্বর এক সাপ্লায়ার ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই দম্পতি এবং বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্মটির আরও ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের একটি দল রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযানের সময় এই দম্পতিকে গ্রেপ্তার করে।

পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম ১৮ সেপ্টেম্বর রাসেল-শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ সেপ্টেম্বর আইন লঙ্ঘন ও গ্রাহকদের প্রতারণার জন্য ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

ওই দিন এক প্রেফ ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেছিলেন, পেনাল কোড ১৮৬০, ডিজিটাল নিরাপত্তা আইন এবং ভোক্তা অধিকার সুরক্ষা আইনের অনেক বিধান লঙ্ঘন করেছে ইভ্যালি।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া দুটি পৃথক বিবরণীতে ইভ্যালি জানিয়েছিল যে গ্রাহকদের কাছে তাদের দেনা ৩১১ কোটি টাকা এবং মার্চেন্টদের কাছে দেনা ২০৬ কোটি টাকা।

ইভ্যালি তাদের সাইটে বিভিন্ন পণ্যে বিশাল ছাড় দিয়ে এবং ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করে অগ্রিম পেমেন্ট হিসেবে এ অর্থ সংগ্রহ করেছিল। কিন্তু ক্রেতারা এখনও তাদের অর্ডার করা জিনিস পাননি।

ইভ্যালির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় গ্রাহকদের দেওয়া রিফান্ড চেক বাউন্স হয়ে গেছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইভ্যালি সম্পর্কিত নথি চেয়ে বেশ কয়েকটি সরকারি সংস্থাকে চিঠি দিয়েছে।

এছাড়া ঢাকার একটি আদালত ই-কমার্স কোম্পানিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ চলমান থাকা অবস্থায় মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
 

Related Topics

টপ নিউজ

ইভ্যালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
  • প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড 

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net