Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু 

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
20 September, 2021, 11:15 pm
Last modified: 21 September, 2021, 12:17 pm

Related News

  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • ২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 

রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু 

দুপুর পৌনে একটার দিকে রূপপুর প্রকল্পে দুই নম্বর চুল্লির ভেতরে রডের অ্যাঙ্গেল বসাচ্ছিলেন কয়েক জন শ্রমিক। এসময় অ্যাঙ্গেলের একটি অংশ খুলে পড়লে, তিনজন শ্রমিক ১০০ ফুট উপর থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান মাধব চন্দ্র ও মনিরুজ্জামান। 
পাবনা প্রতিনিধি
20 September, 2021, 11:15 pm
Last modified: 21 September, 2021, 12:17 pm
ছবি: মুমিত এম/ টিবিএস

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করার সময় দুর্ঘটনায় দুই নির্মাণশ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের ভেতরে দুই নম্বর চুল্লির কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর ফুটু মার্কেট এলাকার ওয়াসিফ আলী মৃধার ছেলে মনিরুজ্জামান মনি (৩২) এবং  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)।

আহত শ্রমিক দীনবন্ধু চন্দ্রের বাড়ি ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া। তাঁর বাবার নাম দিলীপ চন্দ্র।

পুলিশ জানায়, হতাহত তিনজনই রূপপুর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান রেসেমে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী দুই শ্রমিকের বরাত দিয়ে, নিহত মনিরুজ্জামানের মামাতো ভাই অলিভ হোসেন জানান, দুপুর পৌনে একটার দিকে রূপপুর প্রকল্পে দুই নম্বর চুল্লির ভেতরে রডের অ্যাঙ্গেল বসাচ্ছিলেন মনিরুজ্জামানসহ তার সঙ্গে থাকা শ্রমিকরা। এসময় অ্যাঙ্গেলের একটি অংশ তাদের ওপর এসে পড়লে, তারা ১০০ ফুট উপর থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান মাধব চন্দ্র ও মনিরুজ্জামান। 

তাৎক্ষণিকভাবে হতাহদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দায়িত্বরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন এবং আহত দীনবন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প / দুর্ঘটনা / শ্রমিকের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • ২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net