Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
গুঞ্জনই সত্যি হলো, টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

খেলা

টিবিএস ডেস্ক
16 September, 2021, 06:45 pm
Last modified: 16 September, 2021, 07:25 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

গুঞ্জনই সত্যি হলো, টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ভারতীয় অধিনায়ক। 
টিবিএস ডেস্ক
16 September, 2021, 06:45 pm
Last modified: 16 September, 2021, 07:25 pm

রঙিন পোশাকে নেতৃত্ব হারাতে পারেন বিরাট কোহলি; গত দুই বছরে এমন গুঞ্জন অনেকবারই শোনা গেছে। কিন্তু কোনোবারই সত্যি হয়নি। এবার তা সত্যি হতে যাচ্ছে। আর সেটা কোহলির নিজের সিদ্ধান্তেই। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ততম এই ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন কোহলি। 

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ভারতীয় অধিনায়ক। পরিবারের সদস্যসহ কোচ রবী শাস্ত্রী ও রোহিত শর্মার সঙ্গে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 

টেস্ট এবং ওয়ানডের অধিনায়ক হিসেবে আরও মনোযোগী হতে কোহলি এই সিদ্ধান্ত নিয়েছেন। কোহলি অধিনায়কত্ব ছাড়লে রোহিত শর্মা যে টি-টোয়েন্টির নেতৃত্ব পাবেন, এটা ভারতীয় ক্রিকেটে ওপেন সিক্রেট। তবে আপাতত এ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। 

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় কোহলি লিখেছেন, 'এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য অবশ্যই অনেক সময় লেগেছে। আমার ঘনিষ্ঠ লোকদের সাথে অনেক চিন্তাভাবনা এবং আলোচনা, রবি ভাই এবং রোহিত; যারা নেতৃত্ব দলের একটি অপরিহার্য অংশ; এদের সাথে কথা বলার পর সিদ্ধান্ত নিয়েছি, অক্টোবরে দুবাইতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে আমি সরে দাঁড়াব।' 

'আমি বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং সভাপতি সৌরভ গাঙ্গুলীসহ সমস্ত নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। আমি আমার সেরা সামর্থ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দল এবং ভারত দলকে সেবা দিয়ে যাব।' 

কোহলি তার দীর্ঘ ঘোষণায় আরও লিখেছেন, 'আমি সৌভাগ্যবান যে আমি শুধু ভারত নয়, আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দলকেও নেতৃত্ব দিতে পেরেছি। ভারতের অধিনায়ক হিসেবে আমার এ যাত্রায় যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সতীর্থ, সাপোর্ট স্টাফ, নির্বাচক কমিটি, আমার কোচ এবং প্রত্যেক ভারতীয় যারা আমাদের জয়ের জন্য প্রার্থনা করেছেন; তাদের ছাড়া আমি এটা করতে পারতাম না।'

কাজের চাপ কমাতেই মূলত কোহলির এই সিদ্ধান্ত। তিনি বলেছেন, 'কাজের চাপ বোঝার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। গত ৮-৯ বছর ধরে ক্রিকেটার হিসেবে এবং ৫-৬ বছর ধরে অধিনায়ক হিসেবে আমাকে যে অসহনীয় চাপ নিতে হয়েছে, তাতে ভারতের টেস্ট এবং ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার আগে আমার কিছুটা সময় দরকার। টি-টোয়েন্টি অধিনায়ক থাকাকালীন আমি দলের জন্য সব করেছি, এখন ব্যাটসম্যান হিসেবেও নিজের সেরাটা দেব।'

২০১৭ সালে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান কোহলি। এই ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনির পর সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ৪৫ ম্যাচের মধ্যে ২৭টি ম্যাচে জিতেছে ভারত। অধিনায়ক কোহলির জয়ের গড় ধোনির চেয়েও বেশি। ধোনির নেতৃত্ব দেওয়া ৭২ ম্যাচের ৪১টিতে জিতেছে ভারত, জয়ের গড় ৫৯.২৮। কোহলির জয়ের গড় ৬৫.১১।

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / অধিনায়কত্ব / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net