Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ছেলের নাম রাখা যাবে না ‘ভ্লাদিমির পুতিন’   

অফবিট

টিবিএস ডেস্ক
16 September, 2021, 01:45 pm
Last modified: 16 September, 2021, 03:33 pm

Related News

  • অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই
  • সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে ৬.১৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন
  • ১৬ বছরে হাসিনা ও পরিবারের নামে প্রায় ১০০০ প্রতিষ্ঠানের নামকরণ
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা

ছেলের নাম রাখা যাবে না ‘ভ্লাদিমির পুতিন’   

সুইডেনের বাবা-মায়েরা চাইলেই তাদের সন্তানদের যেকোনো নাম রাখতে পারেন না। নামের বেলায় সেখানে রয়েছে উচ্চ-কর্তৃপক্ষ।
টিবিএস ডেস্ক
16 September, 2021, 01:45 pm
Last modified: 16 September, 2021, 03:33 pm
প্রতীকি ছবি/ইন্ডিপেন্ডেন্ট

নিজের পছন্দের ব্যক্তিত্বের নামে মিলিয়ে সন্তানের নাম রাখার প্রবণতা মানুষের অনেক পুরনো। শুধু ব্যক্তি না, অনেক সময় পছন্দের প্রতিষ্ঠান, ব্যান্ড, বা এমনকি মতাদর্শের নামেও সন্তানের নামকরণ করে থাকেন কেউ কেউ।

কিন্তু সব দেশে সন্তানকে পছন্দসই নাম দেওয়ার পূর্ণ অধিকারটুকু বাবা-মায়ের থাকে না। 

সম্প্রতি সুইডেনের লাহোম শহরের এক দম্পতি তাদের ছেলের নাম রাশিয়ান প্রেসিডেন্টের নামে 'ভ্লাদিমির পুতিন' রাখতে চেয়েছিলেন। কিন্তু বেরসিক সরকার জানিয়েছে, রাখা যাবে না এই নাম!

সুইডেনের বাবা-মায়েরা চাইলেই তাদের সন্তানদের যেকোনো নাম রাখতে পারেন না। নামের বেলায় সেখানে রয়েছে উচ্চ-কর্তৃপক্ষ।

নবজাতক শিশুদের জন্মের প্রথম তিন মাসের মধ্যেই সুইডিশ পিতামাতাকে তাদের শিশুর জন্য প্রস্তাবিত নাম পাঠাতে হয় সরকারী কর কর্তৃপক্ষ, স্ক্যাটেভারকেটের কাছে। ১৯৮২ সালে প্রণীত এবং ২০১৭ সালে সংশোধিত নামকরণের আইনের জন্য এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সব বাবা-মাকেই।

প্রাপ্তবয়স্কদের কেউ তাদের নাম বদলাতে চাইলেও এই প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

আইন অনুযায়ী, নামের প্রথমাংশ যদি 'আপত্তিকর' হয়, বা ভবিষ্যতে নাম ধারণকারীর জন্য অস্বস্তি বা ঝুঁকির কারণ, কিংবা অন্য কোনো সমস্যার কারণ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে নাম মঞ্জুর করা হবে না।

আর নামের শেষাংশ অন্য কারো সাথে পুরোপুরি মিলে গেলে চলবে না।

পূর্বে এসব কারণ দেখিয়েই 'ফোর্ড', 'কিউ', 'মাইকেল জ্যাকসন', 'টোকেন' ইত্যাদি নামের আবদার বাতিল করেছে স্ক্যাটেভারকেট। তবে 'মেটালিকা' এবং 'গুগল'-এর মতো নামের অনুমতি দিয়েছে এই সুইডিশ প্রশাসন।

'ভ্লাদিমির পুতিন' নামটি ঠিক কেন রাখা যাবে না, সে ব্যাপারে কোনো স্পষ্ট জবাব দেয়নি স্ক্যাটেভারকেট। এখন সন্তানের জন্য নতুন নাম ঠিক করে আবার আবেদন করতে হবে লাহোমের এই দম্পতিকে।

সরকারি তথ্য অনুযায়ী, সুইডেনে মোট ১ হাজার ৪১৩ জনের নামের প্রথমাংশ ভ্লাদিমির। কিন্তু তাদের মধ্যে কতজনের নামের শেষাংশ বা পদবি পুতিন, তা স্পষ্ট নয়। ডাটাবেজে বলা হয়েছে, 'দুই জনের কম'। দুইয়ের কম হলে সে সংখ্যা নির্দিষ্ট করে বলা হয় না। অর্থাৎ সম্ভাবনা আছে, সংখ্যাটি শূন্য।

সুইডেনের কেন্দ্রীয় ব্যুরোর পরিসংখ্যান ঘেঁটে ভ্রমণ নির্দেশিকা ওয়েবসাইট রুটস নর্থ জানিয়েছে, সুইডেনে সবচেয়ে জনপ্রিয় ১০ ছেলের নাম হচ্ছে- নোয়া, উইলিয়াম, হুগো, লুকাস, লিয়াম, অস্কার, অলিভার, মাতেও, ইলিয়াস এবং অ্যাডাম।

  • সূত্র: ইন্ডিপেন্ডেন্ট। 

Related Topics

টপ নিউজ

নামকরণ / নামকরণ জটিলতা / সুইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই
  • সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে ৬.১৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন
  • ১৬ বছরে হাসিনা ও পরিবারের নামে প্রায় ১০০০ প্রতিষ্ঠানের নামকরণ
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net