Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
বিভ্রান্তির সুযোগ নেই, ‘নগদ’ ডাক বিভাগের সেবা: মহাপরিচালক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 September, 2021, 06:10 pm
Last modified: 09 September, 2021, 06:14 pm

Related News

  • নগদ-সংশ্লিষ্ট ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আদালতের
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • নগদ থেকে প্রশাসক ফিরিয়ে আনার ইঙ্গিত গভর্নরের, চলবে ডাক বিভাগের দায়িত্বে
  • আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হয়ে নগদে বিনিয়োগের প্রস্তাব পাঠিয়েছি: ব্যারিস্টার আরমান
  • কেবল বিশ্বস্ত বিদেশি বিনিয়োগকারী থাকলেই আলোচনা: ‘নগদ’ নিয়ে আরমানের প্রস্তাব প্রসঙ্গে গভর্নর

বিভ্রান্তির সুযোগ নেই, ‘নগদ’ ডাক বিভাগের সেবা: মহাপরিচালক

সিরাজ উদ্দিন বলেন, নগদ দেশের এমএফএস বাজারের একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছে। সে কারণেই অনেকে নগদের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
টিবিএস রিপোর্ট
09 September, 2021, 06:10 pm
Last modified: 09 September, 2021, 06:14 pm
ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন

সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার সূত্র ধরে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাগাদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে ডাক বিভাগ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেন, ডাক বিভাগের সঙ্গে রাজস্ব আয়ের অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ। এটি মাত্র আড়াই বছরে দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষকে আর্থিক লেনদেনের আওতায় এনেছে।

তিনি বলেন, '২০১৭ সালে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের সঙ্গে ডাক বিভাগের চুক্তি হয় এবং তার ভিত্তিতে নগদ সেবা দিয়ে যাচ্ছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নগদের মালিকানা এবং ডাক বিভাগের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি নিয়ে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই।'

সিরাজ উদ্দিন বলেন, নগদ দেশের এমএফএস বাজারের একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছে। সে কারণেই অনেকে নগদের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সম্প্রতি কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের ত্রুটির কারণে নগদের কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পর্যালোচনার পর এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ডাক বিভাগ নগদের ৫১ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে এবং নগদ লিমিটেড ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে।

Related Topics

টপ নিউজ

নগদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • নগদ-সংশ্লিষ্ট ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আদালতের
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • নগদ থেকে প্রশাসক ফিরিয়ে আনার ইঙ্গিত গভর্নরের, চলবে ডাক বিভাগের দায়িত্বে
  • আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হয়ে নগদে বিনিয়োগের প্রস্তাব পাঠিয়েছি: ব্যারিস্টার আরমান
  • কেবল বিশ্বস্ত বিদেশি বিনিয়োগকারী থাকলেই আলোচনা: ‘নগদ’ নিয়ে আরমানের প্রস্তাব প্রসঙ্গে গভর্নর

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net