Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, ব্রাজিলের কষ্টের জয়

খেলা

টিবিএস ডেস্ক
03 September, 2021, 10:20 am
Last modified: 03 September, 2021, 10:29 am

Related News

  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ

ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, ব্রাজিলের কষ্টের জয়

জয়রথেই আছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ বাছাইয়ের সাত ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
টিবিএস ডেস্ক
03 September, 2021, 10:20 am
Last modified: 03 September, 2021, 10:29 am
গোলদাতা মার্তিনেজকে নিয়ে মেসিদের উল্লাস। ছবি: রয়টার্স

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ কিছুদিন ম্যাচ ছিল না আর্জেন্টিনার। লম্বা বিরতির পর বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে নেমেছিল তারা। এই ম্যাচে ভেনেজুয়েলাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিলও। চিলির বিপক্ষে কষ্টের জয় পেয়েছে নেইমারের দেশ। 

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ভেনেজুয়েলার ঘরের মাঠ এস্তেদিও অলিম্পিকো ডি লাতে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একটি করে গোল করেন লাউতারো মার্তিনেজ, জোয়াকুইন কোররেয়া ও আনহলে কোররেয়া। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন ইয়েফেরসন সতেলদো।

ব্রাজিলও প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছিল। চিলির ঘরের মাঠ এস্তেদিও মনুমেন্তাল দেভিদ আরেলানোতে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে তারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়দের হয়ে ৬৪তম মিনিটে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা এভেরতন রিবেইরো। 

জয়রথেই আছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ বাছাইয়ের সাত ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাও কোনো ম্যাচ হারেনি। ৭ ম্যাচের ৪টিতে জয় ও ৩টিতে ড্র করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে তারা।

কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে ৭৩ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন মেসি-ডি মারিয়ারা। অবিরত আক্রমণে প্রতিপক্ষকে সব সময় ব্যস্ত রাখেন তারা। গোলমুখে আর্জেন্টিনা ১৭টি শট নেয়, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ভেনেজুয়েলার নেওয়া ৭টি শটের ৩টি ছিল লক্ষ্যে। 

ব্রাজিল জয় পেলেও দাপট দেখাতে পারেনি। উল্টো বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল চিলিই। ম্যাচে ৬১ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাকে স্বাগতিকরা। আক্রমণ সাজানোতেও এগিয়ে ছিল চিলি। গোলমুখে তাদের নেওয়া ১২টি শটের ৩টি ছিল লক্ষ্যে। ব্রাজিল শট নেয় ১০টি, এর মধ্যে ৪টি ছিল লক্ষ্যে।

দাপুটে ফুটবল খেলতে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ করা সময়ে গিয়ে এগিয়ে যায় তারা। জিওভানি লো সেলসোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে সহজেই গোল করেন লাউতারো মার্তিনেস। এরপর ৭১তম মিনিটে জোয়াকুইন কোররেয়া ও ৭৪তম মিনিটে আনহেল কোররেয়া আর্জেন্টিনার হয়ে গোল করেন। যোগ করা (৯০+৪) সময়ে পেনাল্টি থেকে ভেনেজুয়েলার পক্ষে গোল করেন ইয়েফেরসন সতেলদো।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / ব্রাজিল ফুটবল দল / বিশ্বকাপ বাছাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net