Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
দুই ডোজ ভ্যাকসিন গ্রহণে লং কোভিডের ঝুঁকি অর্ধেকে নেমে আসে: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 September, 2021, 07:35 pm
Last modified: 02 September, 2021, 07:45 pm

Related News

  • সংক্রমণের দু’বছর পরেও থেকে যেতে পারে কোভিডের লক্ষণ
  • শিশুদের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা তুলনামূলক কম: গবেষণা
  • লং কোভিডে হতে পারে ফুসফুসের মারাত্মক ক্ষতি: গবেষণা
  • ওমিক্রন, সাধারণ ঠান্ডা, নাকি ফ্লু- গুলিয়ে ফেলছেন না তো! 
  • কোভিড টো: হাত-পায়ের চামড়ায় সৃষ্ট কোভিড উপসর্গের কারণ জানালেন গবেষকরা

দুই ডোজ ভ্যাকসিন গ্রহণে লং কোভিডের ঝুঁকি অর্ধেকে নেমে আসে: গবেষণা

“প্রথমত, যেকোনো উপসর্গ দেখা দেওয়ার ঝুঁকি আট থেকে ১০ গুণ কমছে। দ্বিতীয়ত, উপসর্গ দেখা দিলেও ইনফেকশন থেকে লং কোভিডে পরিণত হওয়ার সম্ভাবনা অর্ধেক কমে যাচ্ছে।”
টিবিএস ডেস্ক
02 September, 2021, 07:35 pm
Last modified: 02 September, 2021, 07:45 pm
ছবি: সংগৃহীত

দুই ডোজ ভ্যাকসিন গ্রহণে প্রাপ্তবয়স্কদের লং কোভিডে ভোগার সম্ভাবনা অর্ধেক কমে যাওয়ার কথা জানিয়েছেন লন্ডনের কিংস কলেজের গবেষকরা। একই গবেষণায় পূর্ণাঙ্গভাবে ভ্যাকসিন গ্রহণের পর কোভিড আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৭৩ শতাংশ এবং গুরুতর উপসর্গের সম্ভাবনা এক-তৃতীয়াংশ (৩১ শতাংশ) পর্যন্ত কমে যায় বলে জানা গেছে।  

গবেষকরা গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ জুলাই পর্যন্ত ২০ লাখ অংশগ্রহণকারীর ভ্যাকসিনেশন তথ্য, উপসর্গ ও নমুনা পরীক্ষার তথ্য বিশ্লেষণ করেন। ইউকে জোই কোভিড সিম্পটম স্টাডি অ্যাপে তারা এই তথ্য দেন।

অ্যাপ ব্যবহারকারী ছয় হাজার ৩০ জন দ্বিতীয় ডোজ গ্রহণের আগে এবং প্রথম ডোজ নেওয়ার অন্তত ১৪ দিন পর করোনা শনাক্তের কথা জানান। অন্যদিকে, দ্বিতীয় ডোজ গ্রহণের অন্তত সাতদিন পর দুই হাজার ৩৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়।

গবেষণায় বলা হয় যে, টিকাগ্রহণকারীদের মধ্যে ঘ্রাণশক্তি হারানো, কাশি, জ্বর, মাথাব্যথা এবং দুর্বলতার মতো সাধারণ উপসর্গ খুবই কম ও মৃদু মাত্রায় দেখা গেছে।

এছাড়া, তাদের মধ্যে অসুস্থতার প্রথম সপ্তাহেই একাধিক উপসর্গ দেখা দেওয়ার ঘটনাও অর্ধেকে নেমে আসে।

যারা টিকা দেয়নি তাদের তুলনায় প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে হাঁচি দেওয়াই একমাত্র সাধারণ উপসর্গ ছিল।

ষাটোর্ধ্ব ব্যক্তিদের যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন, তাদের মধ্যে টিকা গ্রহণ না করাদের তুলনায় প্রায় কোনো উপসর্গই দেখা দেয়নি।

চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণাটিতে বলা হয় যে, "দুই ডোজ নেওয়ার পর সংক্রমিত হলে ২৮ দিন বা তার বেশি সময় উপসর্গ থাকার সম্ভাবনা প্রায় অর্ধেক হয়ে যায়।"

"সার্বিকভাবে সংক্রমণ ঝুঁকি কমার পাশাপাশি ফলাফলে দেখা যায় যে, দুই ডোজ গ্রহণকারীদের লং কোভিড হওয়ার ঝুঁকিও হ্রাস পায়।"

গবেষণায় আরও বলা হয় যে, "সকলের মধ্যে, টিকা না নেওয়াদের তুলনায় কোভিড টিকা গ্রহণকারীদের উপসর্গ তেমন দেখা যায়নি বললেই চলে। ভ্যাকসিনেটেড দলের মানুষের মধ্যেই উপসর্গহীন আক্রান্তদের সংখ্যা ছিল বেশি।"

গবেষক দল জানায়, তাদের তথ্যানুসারে অনুন্নত অঞ্চলে বসবাসরত, দুর্বল ও বয়স্করা এখনও উচ্চ ঝুঁকিতে রয়েছেন, কিন্তু টিকা গ্রহণকারীদের মধ্যে এই ভাইরাসের প্রভাব ছিল কম গুরুতর।

কিংস কলেজের অধ্যাপক ও জোই কোভিড স্টাডির প্রধান গবেষক টিম স্পেক্টর বলেন, "টিকাগ্রহণ দুই উপায়ে লং কোভিড হওয়া থেকে মানুষকে রক্ষা করছে।"

"প্রথমত, যেকোনো উপসর্গ দেখা দেওয়ার ঝুঁকি আট থেকে ১০ গুণ কমছে। দ্বিতীয়ত, উপসর্গ দেখা দিলেও ইনফেকশন থেকে লং কোভিডে পরিণত হওয়ার সম্ভাবনা অর্ধেক কমে যাচ্ছে," বলেন তিনি।

  • সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

লং কোভিড / কোভিড উপসর্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • সংক্রমণের দু’বছর পরেও থেকে যেতে পারে কোভিডের লক্ষণ
  • শিশুদের মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা তুলনামূলক কম: গবেষণা
  • লং কোভিডে হতে পারে ফুসফুসের মারাত্মক ক্ষতি: গবেষণা
  • ওমিক্রন, সাধারণ ঠান্ডা, নাকি ফ্লু- গুলিয়ে ফেলছেন না তো! 
  • কোভিড টো: হাত-পায়ের চামড়ায় সৃষ্ট কোভিড উপসর্গের কারণ জানালেন গবেষকরা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net