Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
করোনার ‘এন্ডেমিক’ পর্যায়ে পৌঁছে গেছে হয়ত ভারত: ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 August, 2021, 11:05 am
Last modified: 25 August, 2021, 11:10 am

Related News

  • ‘এটি মানুষকে পশু বানিয়ে ফেলে’: বাংলাদেশের ইয়াবা মহামারির ভয়াল চিত্র
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • আখাউড়ায় এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্কতা

করোনার ‘এন্ডেমিক’ পর্যায়ে পৌঁছে গেছে হয়ত ভারত: ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী 

যে পর্যায়ে পৌঁছে একটা জাতি ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখে যায়, ভাইরাসকে সঙ্গী করেই জীবন কাটায়, সেই পর্যায়কে ‘এন্ডেমিক’ বলা হয়।
টিবিএস ডেস্ক
25 August, 2021, 11:05 am
Last modified: 25 August, 2021, 11:10 am
ছবি-আনন্দবাজার পত্রিকা

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা যখন বাড়ছে, তার মধ্যেই ভারতের জন্য আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন জানিয়েছেন, ভারত সম্ভবত করোনার 'এন্ডেমিক' পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই পর্যায়কে মহামারির শেষের শুরুও বলা যেতে পারে। 

যে পর্যায়ে পৌঁছে একটা জাতি ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখে যায়, ভাইরাসকে সঙ্গী করেই জীবন কাটায়, সেই পর্যায়কে 'এন্ডেমিক' বলা হয়। ভারত অতিমারির এই পর্যায়ের দিকেই এগোচ্ছে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে সৌমা বলেছেন, ''আমরা এন্ডেমিসিটির এমন পর্যায়ে যাচ্ছি, যেখানে সংক্রমণের কম বা মাঝারি প্রভাব দেখা যাবে। কিন্তু কয়েকমাস আগের মতো লাফিয়ে বেড়ে চলা সংক্রমণ সম্ভবত আর হবে না।''

তবে এন্ডেমিক পর্যায়ে একেবারেই সংক্রমণ হবে না— এমনটা নয়। ভারতের মতো বিশাল দেশে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে সংক্রমণ বৃদ্ধি হতে পারে বলে মত সৌমার। এ ব্যাপারে তিনি বলেছেন, ''ভারতে বিভিন্ন রকমের লোকের বাস। দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাসিন্দাদের প্রতিরোধ ক্ষমতারও ফারাক রয়েছে। তাই এ রকম দেশে সংক্রমণ পরিস্থিতির ওঠানামা চলতে পারে। বিশেষত যে সব এলাকায় প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ছিল কম বা যে এলাকায় টিকাকরণ হয়েছে সীমিত, সেখানে আগামী দিনে সংক্রমণ বাড়তে পারে।''

২০২২ সালের মধ্যে অতিমারি-পূর্ব জীবনে দেশবাসী ফিরে যেতে পারবেন বলে আশা করেছেন তিনি। সেই সঙ্গে তৃতীয় ঢেউ নিয়ে শিশুদের ব্যাপারে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন।
 
  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

মহামারি / ভারতের করোনা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ‘এটি মানুষকে পশু বানিয়ে ফেলে’: বাংলাদেশের ইয়াবা মহামারির ভয়াল চিত্র
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • ‘আজাদী’
  • আখাউড়ায় এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্কতা

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net