Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসা সারবাহী জাহাজের নাবিকদের করোনার উপসর্গ, পণ্য খালাস বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2021, 11:50 am
Last modified: 23 August, 2021, 11:52 am

Related News

  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসা সারবাহী জাহাজের নাবিকদের করোনার উপসর্গ, পণ্য খালাস বন্ধ

বাহামার পতাকাবাহী জাহাজটি গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ মেট্রিক টন ডিএপি সার রয়েছে।
টিবিএস রিপোর্ট
23 August, 2021, 11:50 am
Last modified: 23 August, 2021, 11:52 am
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস

চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসা সারবাহী 'এমভি সিরেন জুনিপার' জাহাজের ৭ জন নাবিকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই জাহাজে পণ্য খালাস বন্ধ করে ২২ আগস্ট জাহাজের নাবিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বর্তমানে জাহাজটি নাবিকসহ বন্দরের আলফা জেটিতে নোঙর করে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, গত ১৫ দিন আগে চীনের ন্যানটং বন্দর থেকে সার নিয়ে রওনা হয়েছিল বাল্ক ক্যারিয়ার 'এমভি সিরেন জুনিপার'। ১১ মিটার ড্রাফট-১৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এ হাজারের ধারণক্ষমতা ৫৭ হাজার ১৪৫ মেট্রিক টন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, 'বন্দর কর্তৃপক্ষের স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং ওই জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ করে দেওয়া হয়েছে।'

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বাহামার পতাকাবাহী জাহাজটি গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ মেট্রিক টন ডিএপি সার রয়েছে।

বন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, 'নাবিকদের করোনার উপসর্গ থাকার বিষয়টি স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে জানা গেছে। এরপরই জাহাজে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / জাহাজ / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net