Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ফিট থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
21 August, 2021, 06:00 pm
Last modified: 21 August, 2021, 06:04 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা

ফিট থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন তামিম

দীর্ঘ সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে না খেলায় প্রশ্ন উঠেছে, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তামিম ইকবালকে রাখা হবে কিনা।
টিবিএস রিপোর্ট
21 August, 2021, 06:00 pm
Last modified: 21 August, 2021, 06:04 pm

হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরে টেস্ট খেলা হয়নি। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন তামিম ইকবাল। চোট ও পারিবারিক কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের অংশ ছিলেন না অভিজ্ঞ এই ওপেনার। আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না তার। 

দীর্ঘ সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে না খেলায় প্রশ্ন উঠেছে, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তামিমকে রাখা হবে কিনা। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, থাকবেন কি থাকবেন না; এমন ভাবার সুযোগ নেই। ফিট তামিম সব সময়ই দলে থাকবেন।

তামিম বাংলাদেশের একমাত্র ওপেনার, যিনি দীর্ঘ সময় ধরে জাতীয় দলে খেলে আসছেন। তার বিশ্বকাপ স্কোয়াডে থাকার প্রশ্নে আকরাম খান যেন এটাই মনে করিয়ে দিতে চাইলেন। বিসিবির এই পরিচালক বলেন, 'তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে, ও তো খেলবেই। ও দলের সাথে থাকবে।'

হাঁটুর ইনজুরির কারণে তামিমের মাঠে ফেরা হচ্ছে না, ঘরের মাঠের সিরিজে থাকছেন দর্শকের ভূমিকায়। তবে বিশ্বকাপের আগেই বাংলাদেশ ওপেনার ফিট হয়ে উঠবেন বলে বিশ্বাস আকরাম খানের, 'ওর সমস্যা ইনজুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিত নির্বাচকরা কথা বলছে। এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি ফিট হয়ে যাবে।'

এতোদিন বাইরে থাকার পর বিশ্বকাপের মতো মঞ্চে ভালো পারফরম্যান্স করা তামিমের জন্য কঠিন হয়ে যাবে কিনা? তামিম অভিজ্ঞ হওয়ায় এখানেও সমস্যা দেখছেন না আকরাম খান। তিনি বলেন, 'না, আমি সংশয় দেখছি না। ও প্রতিষ্ঠিত খেলোয়াড়, খুব ভালো খেলোয়াড়। ও ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্য ভালো।'

আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডে বাংলাদেশ 'বি'  গ্রুপে খেলবে। সবগুলো ম্যাচ ওমানে অনুষ্ঠিত হবে। আসরের প্রথম দিন নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ অক্টোবর, পাপুয়া নিউগিনির বিপক্ষে।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / আকরাম খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net