Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
বিশ্বের প্রথম ডিএনএ কোভিড টিকার অনুমোদন দিলো ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 August, 2021, 02:30 pm
Last modified: 21 August, 2021, 04:24 pm

Related News

  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা
  • দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
  • সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজারের কোভিড ভ্যাকসিন
  • ডিএনএ টিকা কী, এটি কীভাবে কাজ করে?

বিশ্বের প্রথম ডিএনএ কোভিড টিকার অনুমোদন দিলো ভারত

জাইকভ-ডি টিকার দাম যথেষ্ট কম এবং এটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও সংরক্ষণ করা সম্ভব। তাই এই টিকার পরিবহন ও সংরক্ষণ বেশ সহজ হবে বলে দাবি করেছে টিকা নির্মাতা প্রতিষ্ঠান।
টিবিএস ডেস্ক
21 August, 2021, 02:30 pm
Last modified: 21 August, 2021, 04:24 pm
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডিএনএ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ।

টিকা নির্মাতা প্রতিষ্ঠান ক্যাডিলা হেলথকেয়ারের একটি অন্তর্বর্তীকালীন গবেষণায় বলা হয়েছে, জাইকভ-ডি (ZyCoV-D) টিকার তিন ডোজ ৬৬ শতাংশ মানুষের মধ্যে লক্ষণীয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে।

সংস্থাটি প্রতিবছর ১২০ মিলিয়ন ডোজ টিকা উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে উদ্ভাবিত ডিএনএ টিকাগুলো পশুর শরীরে ভালো কাজ করলেও, মানুষের শরীরে করেনি।

ভারতে এ পর্যন্ত অনুমোদিত তিনটি টিকা কোভশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি-এর মোট ৫৭০ মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে। জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্কদের ১৩ শতাংশকে সম্পূর্ণরূপে এবং ৪৭ শতাংশকে অন্তত এক ডোজ টিকা দেওয়া হয়েছে দেশটিতে।

৫০টিরও বেশি কেন্দ্রে ২৮ হাজার স্বেচ্ছাসেবীর সহযোগিতায় জাইকভ-ডি টিকার ক্লিনিকাল ট্রায়াল চালানো হয়েছে বলে জানিয়েছে ক্যাডিলা হেলথকেয়ার। এটি টিকা উৎপাদনে ভারতের সবচেয়ে বড় ক্লিনিকাল ট্রায়াল বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

১২ থেকে ১৮ বছর বয়সী এক হাজার মানুষের শরীরে এই টিকা পরীক্ষা করা হয় এবং ফলাফলও আসে বেশ সন্তোষজনক।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ পর্যায়ে জাইকভ-ডি টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালটি চালানো হয়েছিল। তাই টিকা উদ্ভাবক প্রতিষ্ঠান ধারণা করছে, এই টিকা ভাইরাসের নতুন ধরন, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ভালো কাজ করবে।

এটি কোভিড -১৯ এর বিরুদ্ধে বিশ্বের প্রথম ডিএনএ টিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদিত বেশ কয়েকটি ডিএনএ টিকা আছে। তবে সেগুলো শুধু পশুর শরীরেই কার্যকর।

যা হোক, যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে এ পর্যন্ত ১৬০টিরও বেশি ডিএনএ টিকার ক্লিনিকাল ট্রায়াল চালানো হয়েছে। সেগুলোর বেশিরভাগই বিদ্যমান ক্যান্সার চিকিৎসায় এবং এক-তৃতীয়াংশ টিকা এইচআইভি চিকিৎসার ক্ষেত্রে কার্যকর বলে প্রমাণিত হয়।

এছাড়া, জাইকোভ-ডি ভারতের প্রথম সুচ-মুক্ত টিকা। অর্থাৎ সুইয়ের ব্যবহার ছাড়াই এই টিকা মানদেহে পুশ করা সম্ভব।

বৈজ্ঞানিকরা বলছেন, এই টিকার দাম যথেষ্ট কম এবং এটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও সংরক্ষণ করা সম্ভব। তাই এটি পরিবহন ও সংরক্ষণ বেশ সহজ হবে বলে দাবি করেছে টিকা নির্মাতা প্রতিষ্ঠান।

তবে, করোনা ভাইরাসের অন্যসব টিকার মত জাইকভ-ডি দুই ডোজে সম্পূর্ণভাবে সুরক্ষা নিশ্চিত করবে না। এর জন্য প্রয়োজন তিন ডোজ। টিকা নির্মাতা প্রতিষ্ঠান ক্যালিডা হেলথকেয়ার বলেছে, তারা দুই ডোজের কার্যকারিতার মূল্যায়ন ইতোমধ্যে শুরু করেছে।

  •  সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

জাইকভ-ডি / ডিএনএ টিকা / কোভিড ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা
  • দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
  • সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজারের কোভিড ভ্যাকসিন
  • ডিএনএ টিকা কী, এটি কীভাবে কাজ করে?

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net