Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় ৯ শতাধিক পণ্যবাহী ট্রাক

বাংলাদেশ

খন্দকার সুজন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
20 August, 2021, 01:50 pm
Last modified: 20 August, 2021, 01:55 pm

Related News

  • নদী উত্তাল, ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
  • টানা ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু; পেট্রাপোলে আটকা শত শত পণ্যবাহী ট্রাক
  • ৮ দিন পর টেকনাফ–সেন্ট মার্টিন নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহন শুরু
  • স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোলে আটকে ৩৬ ট্রাক গার্মেন্টস পণ্য
  • অবরোধের ঝুঁকি এড়াতে নারায়ণগঞ্জে পণ্যবাহী যান চলেছে দিনের বেলা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় ৯ শতাধিক পণ্যবাহী ট্রাক

তবে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপার স্বাভাবিক রয়েছে।
খন্দকার সুজন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
20 August, 2021, 01:50 pm
Last modified: 20 August, 2021, 01:55 pm
ছবি: টিবিএস

যানবাহনের তুলনায় ফেরি স্বল্পতা ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ভোগান্তি বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায়। এতে আধ ঘণ্টার নৌরুট পারাপারের জন্য পণ্যবাহী ট্রাক চালকদেরকে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। তবে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপার স্বাভাবিক রয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে ৯ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক অপেক্ষামান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, 'বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে সমস্যা থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। এতে ভোগান্তির কবলে পড়েছেন সাধারণ পণ্যবাহী ট্রাক চালকেরা।'

নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি বড় ফেরি বিকল। যে কারণে যানবাহন পারাপারে বেশি বেগ পেতে হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাক। ছবি: টিবিএস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের প্রতিটি ঘাট দিয়ে দৈনিক আড়াই হাজার যানবাহন পারাপার সম্ভব। কিন্তু যানবাহন আসছে এর চেয়ে অনেক বেশি। অন্যদিকে, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি চলাচলে সময়ও লাগছে বেশি। যে কারণে ঘাট এলাকায় গাড়ির জট লাগছে।'

দ্রুত সময়ের মধ্যে নৌরুটে বড় ফেরি সংযুক্ত করা না গেলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই বলে মন্তব্য করেন তিনি।

Related Topics

টপ নিউজ

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট / নৌরুট / পণ্যবাহী ট্রাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • নদী উত্তাল, ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
  • টানা ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু; পেট্রাপোলে আটকা শত শত পণ্যবাহী ট্রাক
  • ৮ দিন পর টেকনাফ–সেন্ট মার্টিন নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহন শুরু
  • স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোলে আটকে ৩৬ ট্রাক গার্মেন্টস পণ্য
  • অবরোধের ঝুঁকি এড়াতে নারায়ণগঞ্জে পণ্যবাহী যান চলেছে দিনের বেলা

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net