Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
মার্কিন বিমানে ওঠার চেষ্টায় আফগান ফুটবলারের মৃত্যু

খেলা

টিবিএস ডেস্ক
20 August, 2021, 12:25 pm
Last modified: 20 August, 2021, 12:32 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন বিমানে ওঠার চেষ্টায় আফগান ফুটবলারের মৃত্যু

১৯ বছর বয়সী জাকি আনওয়ারি আফগানিস্তানের জাতীয় যুব দলের হয়ে খেলতেন।
টিবিএস ডেস্ক
20 August, 2021, 12:25 pm
Last modified: 20 August, 2021, 12:32 pm
জাকি আনওয়ারি। ছবি: সংগৃহীত

কাবুল বিমানবন্দর থেকে উড়ে যাওয়া একটি মার্কিন সামরিক বিমানে ওঠার চেষ্টা করতে গিয়ে তরুণ ফুটবলার জাকি আনওয়ারির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

১৯ বছর বয়সী আনওয়ারি আফগানিস্তানের জাতীয় যুব দলের হয়ে খেলতেন।

তালেবানদের হাতে কাবুল দখলের মুখে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিক এবং আফগান সহকর্মীদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। আর সেই ফ্লাইটে দেশ ছাড়তে হাজার হাজার আফগান নাগরিক কাবুল বিমানবন্দরে ছুটে আসেন।

গত সোমবারে (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের কিছু ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি মার্কিন সামরিক বিমানের পিছনে কয়েক'শ মানুষ দৌড়াচ্ছেন। কিছু মানুষকে বিমানের চাকা আকড়ে ধরে ঝুলতেও দেখা যায়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি উড্ডয়নের সঙ্গে সঙ্গেই ঝুলে থাকা দুই ব্যক্তি নিচে পড়ে মারা যান। এছাড়া কাতার পৌঁছানোর পর বিমানের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া যায় বলেও নিশ্চিত করে ফ্লাইট পরিচালনাকারী মার্কিন বাহিনী।

জাকি আনওয়ারি। ছবি: ফেসবুকের সৌজন্যে

ফেসবুকে এক বিবৃতিতে মৃত ফুটবলার আনওয়ারিকে শ্রদ্ধা জানিয়েছেন আফগানিস্তানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া মহাপরিচালক।

তিনি লিখেছেন, 'তিনি (আনওয়ারি) যেন স্বর্গে শান্তি পান। তার পরিবার, বন্ধু এবং ক্রীড়া সহকর্মীদের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করুন।'

অন্যরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আনওয়ারিকে সম্মান জানিয়ে তাদের বক্তব্য প্রকাশ করেছেন।

বর্তমানে অস্থায়ীভাবে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছেন। তবে বৈধ কাগজপত্র ছাড়া বিমানবন্দরে প্রবেশে বাধা দিচ্ছে তালেবান বাহিনী। এমনকি যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকেও বিপাকে পড়তে হচ্ছে।

বিমানবন্দরের বিশৃঙ্খলা স্বত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন।

গত বুধবার তিনি এবিসি নিউজকে বলেছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আফগানিস্তান থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে বলে তার জানা নেই।

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, উদ্ধার অভিযানের স্বার্থে তা বাড়তে পারে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন।

  • সূত্র: বিবিসি

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

জাকি আনওয়ারি / আফগানিস্তান / ফুটবল / আফগান ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net