Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
উহানে যেন ফিরে এসেছে মহামারি শুরুর অবস্থা, আতঙ্কিত হয়ে লোকজনের কেনাকাটা এবং পরিবহন লকডাউন আরোপ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 August, 2021, 11:45 am
Last modified: 04 August, 2021, 04:29 pm

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • চীনে আবারও ধেয়ে আসছে কোভিড, একদিনে আক্রান্ত ৩.৭ কোটি
  • চীনে বাড়ছে করোনা সংক্রমণ, স্থগিত করা হলো এবারের এশিয়ান গেমস
  • করোনা আক্রান্তদের ধাতব বাক্সে কোয়ারেন্টাইনে রাখছে চীন!
  • চীনে কোভিড-১৯ এর বর্তমান প্রাদুর্ভাবই সবচেয়ে মারাত্মক

উহানে যেন ফিরে এসেছে মহামারি শুরুর অবস্থা, আতঙ্কিত হয়ে লোকজনের কেনাকাটা এবং পরিবহন লকডাউন আরোপ 

দেশটির অর্ধেক সংখ্যক প্রদেশ এবং অঞ্চলগুলোতে অবস্থিত ৩৫টিরও বেশি শহরে নতুন করে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
টিবিএস ডেস্ক
04 August, 2021, 11:45 am
Last modified: 04 August, 2021, 04:29 pm
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার খবরে লকডাউনের আশঙ্কায় উদ্বিগ্ন উহানের অধিবাসীরা বাজারে কেনাকাটা করতে ভিড় করে; ছবি-এনপিআর

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চীনের উহান শহরে অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইট ও ট্রেন যোগাযোগ বন্ধ করা হয়েছে। উহানের এই চিত্র প্রায় ১৯ মাস আগে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরুর দিককার কথা মনে করিয়ে দেয়। 

১১ মিলিয়ন মানুষের বাস শহরটিতে গণ পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় উহানের উদ্বিগ্ন নাগরিকেরা বাজারে হুলস্থূলভাবে কেনাকাটা শুরু করলে নতুন করে পরিবহন লকডাউন জারি করা হয়েছে।

২০১৯ এবং ২০২০ এর শুরুতে করোনার কেন্দ্রস্থল হয়ে উঠেছিলো উহান; এ শহরেই ভাইরাসটি সর্বপ্রথম ধরা পড়ে। তখন থেকে চীন বিভিন্ন শহরে ভাইরাসটির দ্রুত বিস্তার রোধের জন্য লকডাউন এবং গণ পরীক্ষা পরিচালনা করে। কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ইতোমধ্যে চীনের তৈরি ভ্যাকসিনের ১.৬ বিলিয়নেরও বেশি ডোজ দিয়েছে।

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গতমাসে চীনে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়াও, যুক্তরাষ্ট্রে এই ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মাস্ক পরিধান এবং টিকা দেয়ার নতুন তাগিদ দেখা যাওয়ার পাশাপাশি গত দু সপ্তাহে সেখানে করোনা সংক্রান্ত কেস প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পিপলস ডেইলি-র রিপোর্ট অনুযায়ী, গতমাসে শুরু হওয়া প্রাদুর্ভাবের পর থেকে স্থানীয়ভাবে ৩২৮টি নতুন সংক্রমণ ধরা পড়েছে। দেশটির অর্ধেক সংখ্যক প্রদেশ এবং অঞ্চলগুলোতে অবস্থিত ৩৫টিরও বেশি শহরে নতুন করে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে জানায় দ্য অ্যাসোসিয়েটেড প্রেস।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উহান শহরের কর্মকর্তা লি তাও, গণ পরীক্ষাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন। তবে সাম্প্রতিক এই প্রাদুর্ভাব বেশ গুরুতর না হলেও, ভাইরাসটি যাতে দেশটিতে পুনরায় তাণ্ডব না চালাতে পারে তার জন্য কাজ করছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়াও, করোনার সাম্প্রতিক বিস্তার রোধে ক্ষতিগ্রস্ত শহরগুলো অবিলম্বে ব্যবস্থা নিয়েছে বলে জানায় পিপলস ডেইলি।

এদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, জিয়াংসু প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর ইয়াংজুতে দৈনিক সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। ইয়াংজু এবং এর পার্শ্ববর্তী শহর নানজিংয়ে গত সোমবার ৪০টি নতুন কেস ধরা পড়ে।

গ্লোবাল টাইম জানায়, আনুষ্ঠানিকভাবে মাত্র ১২টির বেশি কেস ধরা পড়া হুনান প্রদেশের ঝাংজিয়াজি শহরের বাসিন্দা এবং পর্যটকদের শহরটি ত্যাগ না করে করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে। ঝাংজিয়াজির সরকারি কর্মচারী এবং পাবলিক স্কুলের শিক্ষকদের স্থানীয় মহামারি নিয়ন্ত্রণ দলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয় বলে জানা গেছে সরকারি এক বিজ্ঞপ্তিতে। গ্লোবাল টাইমের রিপোর্ট অনুযায়ী, "এই কাজ তাদের ক্যারিয়ার পর্যালোচনায় একটি অংশ হিসেবে থাকবে।"

  • সূত্র- এনপিআর 
     

Related Topics

টপ নিউজ

উহান / চীনে কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • চীনে আবারও ধেয়ে আসছে কোভিড, একদিনে আক্রান্ত ৩.৭ কোটি
  • চীনে বাড়ছে করোনা সংক্রমণ, স্থগিত করা হলো এবারের এশিয়ান গেমস
  • করোনা আক্রান্তদের ধাতব বাক্সে কোয়ারেন্টাইনে রাখছে চীন!
  • চীনে কোভিড-১৯ এর বর্তমান প্রাদুর্ভাবই সবচেয়ে মারাত্মক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net