Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
বৈরী আবহাওয়ায় ইলিশ ধরায় বিঘ্ন  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2021, 09:55 am
Last modified: 01 August, 2021, 12:09 am

Related News

  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

বৈরী আবহাওয়ায় ইলিশ ধরায় বিঘ্ন  

বৈরী আবহাওয়ার কারণে মৌসুমের শুরুতে ইলিশ শিকারিরা হোঁচট খেয়েছেন। তিন নম্বর সতর্কসংকেত থাকায় অনেক জেলে প্রস্তুতি নিয়েও মাছ ধরতে যেতে পারেননি।
টিবিএস রিপোর্ট
31 July, 2021, 09:55 am
Last modified: 01 August, 2021, 12:09 am
ফাইল ছবি/টিবিএস

সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে চট্টগ্রামের জেলেরা ইলিশ শিকারে নেমে পড়েছেন। চট্টগ্রাম ও আশপাশের এলাকার প্রায় দুই হাজার নৌকা ইলিশ শিকারে এখন বঙ্গোপসাগরে। এর মধ্যে কিছু জেলে ও নৌকা ইলিশ বোঝাই করে ঘাটে ফিরেও এসেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সাগরের মাঝে গিয়ে মাছ শিকার করতে পারছে না জেলেরা।

চট্টগ্রামের ফিশারিঘাটের আড়তদার ও জেলেরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে মৌসুমের শুরুতে ইলিশ শিকারিরা হোঁচট খেয়েছেন। তিন নম্বর সতর্কসংকেত থাকায় অনেক জেলে প্রস্তুতি নিয়েও মাছ ধরতে যেতে পারেননি। এর মধ্যে যারা সমুদ্রে গেছেন তারা মাছ পেয়ে খুশি। প্রচুর ইলিশ জালে পড়ছে, যার বেশিরভাগই বড় আকারের। চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট, রাসমণিঘাট, পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসহ বিভিন্ন ঘাটে সকাল ও রাতে একের পর এক ভিড়ছে ইলিশবোঝাই নৌকা। জেলেপাড়ায় এখন শুধুই উৎসবের আমেজ। জেলে ও ব্যাপারীদের হাঁকডাকে জেলেপাড়াগুলো মুখরিত। 

সরেজমিনে দেখা যায়, ফিশারিঘাটের একাধিক জায়গায় ট্রলার নোঙর করা। মাথায় ঝুড়ি থেকে ইলিশ, পোয়া, লইট্টা, ছুরি, চিংড়িসহ নানা প্রজাতির মাছ নামাচ্ছেন শ্রমিকেরা। কেউ কেউ আবার সামনের সড়কে রাখা ভ্যানে ইলিশ এনে ফেলছেন। সেই ভ্যানে বিশেষ কায়দায় দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে ধরা পড়া ইলিশ। ভ্যানে সাজানো ইলিশ নিয়ে চালক ছুটে চলছেন আড়তে।

খাজা বাবা ট্রলারের মাঝি রমিজ উদ্দিন বলেন, 'এখানকার ট্রলারগুলো আনোয়ারা, বাঁশখালী, কুতুবদিয়া, সেন্টমার্টিন, নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা এসব জায়গায় মাছ ধরে। আমরা বাঁশখালী ও কুতুবদিয়া উপকূলে মাছ ধরেছি, সকালে ইলিশ নিয়ে ঘাটে এলাম, দামও পাব বলে আশা করছি।'

আড়তদার জাহাঙ্গীর হোসেন বলেন, 'মূলত চট্টগ্রামের ফিশারিঘাটে ৬০ শতাংশ মাছই সমুদ্রের। তাই সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকলে ফিশারিঘাট জমজমাট থাকে না। অনেক দিন পর শ্রমিকেরা কাজ করছেন। ইলিশ ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতারা আসছেন। অনেক ভালো লাগছে।'

চট্টগ্রাম ফিশারিঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল সরকার বলেন, চট্টগ্রাম থেকে প্রায় দুই হাজার ইঞ্জিন নৌকা ইলিশ শিকারে গেছে। বড় আকারের এসব নৌকার প্রতিটিতে ৮-১৬ জন জেলে রয়েছেন। তারা তিন থেকে সাত দিন পর্যন্ত সাগরে থাকবেন। এবার কক্সবাজার, সন্দ্বীপ চ্যানেল, মেঘনার মোহনা এবং মহীপুর এলাকায় সমুদ্রে বেশি মাছ ধরা পড়ছে। তাই জেলেরা ওই সব এলাকায় ভিড় করছেন।

তিনি জানান, এরই মধ্যে কিছু নৌকা মাছ নিয়ে আসছে। প্রতিদিন ৫০০ থেকে ৩ হাজার মণ পর্যন্ত মাছ আসছে বাজারে। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপর দুদিন আবহাওয়া খারাপ থাকায় অনেক জেলে সাগরে নামতে পারেনি। অনেক নৌকা সদ্যই রওয়ানা দিয়েছে। আবার কিছু কিছু নৌকা মাছ নিয়ে ফিরছে। সবগুলো নৌকা ফিরতে শুরু করলে ফিশারিঘাট ইলিশে সয়লাব হয়ে যাবে। এবার গত বছরের চেয়েও বেশি মাছ পাওয়া যাবে বলে এই ব্যবসায়ী নেতা আশা প্রকাশ করেন। 

আড়তদার মিন্ঠু সাহা জানান, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় অনেক ট্রলারই ঝুঁকি নিয়ে যেতে চাচ্ছে না। যারা গেছে তারাও কাছাকাছি উপকূল থেকে মাছ ধরেছে। খুব বেশি দূরে গেলে আরও বেশি মাছ ধরা পড়ত।

তিনি বলেন, 'বাজারে আসা জেলেরা বলছেন সাগরে প্রচুর মাছ বিশেষ করে আষাঢ়ী পূর্ণিমার কারণে মাছ তীরের দিকে এসেছে। কিন্তু সাগর উত্তাল থাকায় তারা ধরতে পারছেন না। ৩ নম্বর সতর্ক সংকেত কেটে গেলে এবার প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা জেলেদের'। 

নগরীর রাসমণিঘাট থেকে কয়েকশ জেলে ও নৌকা প্রতিদিনই কয়েক দফা সাগরে যায় ও মাছ নিয়ে আসে। এরই মধ্যে এই ঘাটে ইলিশ বেচাকেনা জমে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ট্রাক বোঝাই করে ইলিশ নিয়ে যাচ্ছেন। এই ঘাটের জেলে ও ব্যাপারীরা জানান, মাত্র ইলিশ ধরা শুরু হয়েছে। তাই দাম কিছুটা বেশি। বড় আকারের ইলিশ পাইকারিতে (এক কেজি ও এর বেশি) প্রতি কেজি ৬০০-৭০০ টাকা এবং ছোট ইলিশ আকারভেদে ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

 
 

Related Topics

টপ নিউজ

ইলিশ শিকার / ইলিশ / সতর্ক সংকেত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net