Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
বসে থেকেও দেখা মেলেনি ক্রেতার, বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি ও দান

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
23 July, 2021, 10:55 am
Last modified: 23 July, 2021, 01:41 pm

Related News

  • কাঁচা চামড়ার দাম এ বছর কিছুটা বেড়েছে, তবে প্রান্তিক পর্যায়ে এখনও ‘ন্যায্যমূল্যের নিচে’
  • নীতিগত ও আর্থিক সহায়তায় ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে চামড়া রপ্তানি
  • রপ্তানি কমায় স্বস্তি নেই ঈদেও, শুল্কচাপে হিমশিম খাচ্ছে ট্যানারি খাত
  • কম দাম ও অবিক্রিত কাঁচা চামড়া নিয়ে হিমশিম খাচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা
  • সব ধরনের ফিনিশড লেদার রপ্তানির বিপরীতে প্রণোদনার সার্টিফিকেট দিতে পারবে বিটিএ

বসে থেকেও দেখা মেলেনি ক্রেতার, বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি ও দান

সরকার চামড়ার যে দাম নির্ধারণ করে দিয়েছিল তার কোনো সুফল মেলেনি এবার।
বগুড়া প্রতিনিধি
23 July, 2021, 10:55 am
Last modified: 23 July, 2021, 01:41 pm
ফাইল ছবি- সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

কোরবানির জবাই করা পশুর চামড়া কেনার ক্রেতা সংকটে ছিলেন বগুড়ার বিক্রেতারা। ক্রেতা না পেয়ে অনেকে স্থানীয় মাদ্রাসায় চামড়া দান করে দিয়েছেন। সরকার চামড়ার যে দাম নির্ধারণ করে দিয়েছিল তার কোনো সুফল মেলেনি এবার। এরমধ্যেও বিভিন্ন এলাকায় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা কিছু চামড়া কিনেছেন। তবে খুবই কম দামে।

সরকার নির্ধারণ করে দেয়া চামড়ার দাম, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা।  গত বছর যা ছিল ৩৫ থেকে ৪০ টাকা।  একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়। গত বছর যা ছিল ২৮ থেকে ৩২ টাকা। এছাড়াও সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করে দেয়া হয়। গত বছর যা ছিল ১৩ থেকে ১৫ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা। গত বছর যা ছিল ১০ থেকে ১২ টাকা।

বগুড়া শহরের জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকার আরিফ তালুকদার। তারা এবার ৮০ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছিলেন। গরুর চামড়া নিয়ে বিকেল পর্যন্ত বসে থেকেও পাননি কোনো ক্রেতার দেখা। শেষ পর্যন্ত স্থানীয় মাদ্রাসায় চামড়াটি দান করেছেন। একই এলাকার বাসিন্দা আহসান হাবিব সেতু। তিনি কোরবানির জন্য ছাগল (খাসি) কিনেছিলেন। তবে ক্রেতা না থাকায় তিনিও স্থানীয় মাদ্রাসায় খাসির চামড়া দান করেছেন। 

বগুড়া নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মোখলেসুর রহমান। ১ লাখ ৩৫ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছিলেন। চামড়া বিক্রি করেছেন ৮০০ টাকায়। এছাড়াও তিনি আরেকটি খাসিও কোরবানি দিয়েছেন, সেই খাসির চামড়া বিক্রি করেছেন ১০ টাকায়। নন্দীগ্রাম ভাটগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজাউল হক। তিনি ৩৮ হাজার টাকা দিয়ে কিনেছিলেন কোরবানির গরু। চামড়া বিক্রি করেছেন ২০০ টাকায়। 

মোখলেসুর বলেন, চামড়া ব্যবসায়ীরা যে দাম বলেছেন, সেই দামেই পশুর চামড়া বিক্রি করতে হয়েছে। তাদের (ব্যবসায়ী) বলা দামে চামড়া বিক্রি না করলে, হয়ত আর বিক্রিই হত না বলে জানিয়েছেন তারা।

বগুড়া শাজাহানপুর উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম কোরবানির গরু কিনেছিলেন ৯৫ হাজার টাকায়। এই গরুর চামড়া বিক্রি করেছেন ৩০০ টাকায়।

চামড়া বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার গরুর চামড়া ২০০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছে। তবে ১ লাখ ৩০ হাজার টাকা থেকে দুই লাখ টাকার গরু চামড়া সর্বোচ্চ ৮০০ টাকায় বিক্রি হয়েছে। আর ছাগলের চামড়া ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০ টাকায় বিক্রি হয়েছে।

তারা বলছেন, ২৫-৩০ বর্গফুটের কাঁচা চামড়া সর্বোচ্চ ৮০০ টাকায় বিক্রি হয়েছে। নিচের ১৪ থেকে ২০ বর্গফুটের কাঁচা চামড়া সর্বোচ্চ ৩০০ টাকায় কিনেছেন ব্যবসায়ীরা।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মৌসুমি চামড়া ব্যবসায়ী আব্দুর রশীদ। তিনি এবার ১০০ গরুর চামড়া ও ১ হাজার ৫০০ খাসির চামড়া কিনেছেন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, 'সকালের দিকে চামড়ার দাম একটু বেশি থাকলেও, বিকেলে একদমই দাম কমে যায়। আড়তদারদের নির্ধারণ করে দেয়া দামেই চামড়া কিনেছি। তবে আড়তে চামড়ার আমদানি অনেক বেশি এ কারণে দাম কম বলা হচ্ছে। দাম নিয়ে শঙ্কায় আছি।'

অন্যদিকে চামড়ার দাম এবার ভালো ছিল বলছেন আড়তদার ও চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা। অনেকে ক্রেতা না পেয়ে চামড়া দান করেছেন এ বিষয়টি মেনে নিতে নারাজ ব্যবসায়ী সমিতির নেতারা। কথা হয় বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চামড়ার আড়তদার আব্দুল মতিনের সঙ্গে। তিনি বলেন, 'গতবারের তুলনায় এবার চামড়ার দাম ভালোই আছে। অনেকে কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে দান করেছেন বিষয়টা সঠিক নয়। দাম এবার ভালোই ছিল।'
 
 

Related Topics

টপ নিউজ

কোরবানির পশুর চামড়া / চামড়া শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • কাঁচা চামড়ার দাম এ বছর কিছুটা বেড়েছে, তবে প্রান্তিক পর্যায়ে এখনও ‘ন্যায্যমূল্যের নিচে’
  • নীতিগত ও আর্থিক সহায়তায় ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে চামড়া রপ্তানি
  • রপ্তানি কমায় স্বস্তি নেই ঈদেও, শুল্কচাপে হিমশিম খাচ্ছে ট্যানারি খাত
  • কম দাম ও অবিক্রিত কাঁচা চামড়া নিয়ে হিমশিম খাচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা
  • সব ধরনের ফিনিশড লেদার রপ্তানির বিপরীতে প্রণোদনার সার্টিফিকেট দিতে পারবে বিটিএ

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net