Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
ভারতে সরকারি হিসাবের চেয়ে ১০ গুণ মৃত্যু হয়েছে মহামারিকালে: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 July, 2021, 02:05 pm
Last modified: 21 July, 2021, 09:48 pm

Related News

  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

ভারতে সরকারি হিসাবের চেয়ে ১০ গুণ মৃত্যু হয়েছে মহামারিকালে: গবেষণা

সরকারি হিসাবে এ পর্যন্ত ভারতে কোভিড-১৯ আক্রান্তদের প্রাণহানির সংখ্যা মাত্র চার লাখ ১৪ হাজার। তবে গবেষকদের মতে, মহামারিকালে ভারতে অতিরিক্ত মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে।
টিবিএস ডেস্ক
21 July, 2021, 02:05 pm
Last modified: 21 July, 2021, 09:48 pm
ছবি: রয়টার্স

কোভিড-১৯ মহামারির দ্বিতীয় তরঙ্গে সবচেয়ে বেশি মৃত্যু হয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম জনসংখ্যার দেশ প্রতিবেশী ভারতে। কিন্তু, সরকারি হিসাবে দৈনিক আনুষ্ঠানিক যে মৃতের সংখ্যা দেওয়া হয়, শুরু থেকেই অভিযোগ ছিল তা বাস্তব সংখ্যার চেয়ে অনেকগুণ কম। সাম্প্রতিক এক গবেষণাও দিচ্ছে একই ইঙ্গিত। 

সরকারি হিসাবে এ পর্যন্ত ভারতে কোভিড-১৯ আক্রান্তদের প্রাণহানির সংখ্যা মাত্র চার লাখ ১৪ হাজার। তবে গবেষকদের মতে, মহামারিকালে ভারতে অতিরিক্ত মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

এ হিসাবে 'অতিরিক্ত মৃত্যু' নির্ণয়ে মহামারিকালের সঙ্গে পূর্ববর্তী কয়েক বছরের সাধারণ মৃত্যুহারকে তুলনা করা হয়। আগের বছরগুলোর অনুপাতে যতজনের মৃত্যু প্রত্যাশিত ছিল, তার চাইতে বেশি হলে সেটাকে কোভিড প্রভাবিত বা 'অতিরিক্ত মৃত্যু' হিসাব করা হয়।    

তবে এটি মহামারির প্রভাবে সামগ্রিক মৃত্যুর পরিসংখ্যান, এরমধ্যে কতজন কোভিড-১৯ আক্রান্ত হয়েই মারা গেছেন তা স্পষ্ট করে বলা বেশ কঠিন।

বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও বিশ্বের মুষ্টিমেয় যে কয়টি দেশে মহামারি কালের অতিরিক্ত মৃত্যু নিরূপণ করা হয়নি, ভারত তার মধ্যে অন্যতম। এ নিয়ে সরকারি প্রচেষ্টাও অনুপস্থিত।

তাই যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল ডেভলপমেন্ট সেন্টারের গবেষকরা চলতি বছরের গত ২১শে জুন পর্যন্ত মহামারির সময় ভারতের অতিরিক্ত সমস্ত কারণের মৃত্যুর অনুমান করতে তিনটি ভিন্ন তথ্য উৎস ব্যবহার করেছিলেন।

প্রথমত, ভারতের অর্ধেকের বেশি জনসংখ্যার বাস যে সাতটি রাজ্যে, সেখানকার কর্তৃপক্ষের দেওয়া মৃত্যু নিবন্ধনের তথ্য তারা সংগ্রহ করেন। এর প্রধান কারণ, ২০১৯ সালের পর ভারতে মৃত্যুহার নিয়ে সরকারি জরিপ আর করা হয়নি।

দ্বিতীয়ত, কোভিড-১৯ সংক্রমণে বয়স-ভিত্তিক আন্তর্জাতিক মৃত্যুহারের সঙ্গে ভারতজুড়ে পরিচালিত দুটি অ্যান্টিবডি টেস্ট কর্মসূচির তথ্যের সঙ্গে মেলান গবেষকরা।  

ছবি: রয়টার্স

তৃতীয়ত, এক লাখ ৭৭ হাজার পরিবারের আট লাখ ৬৮ হাজার সদস্যের মধ্যে পরিচালিত এক ভোক্তা জরিপের তথ্যও তারা নেন। এ জরিপে অংশ নেওয়ারা বিগত চার মাসের মধ্যে পরিবারের কোনো সদস্য মারা গেছেন কিনা তা জানিয়েছিলেন।  

এ তিনটি তথ্যসূত্র মিলিয়ে মহামারির পর থেকে মোট অতিরিক্ত মৃত্যু ন্যূনতম ৩৪ লাখ থেকে সর্বোচ্চ ৪৭ লাখ পর্যন্ত হওয়ার হিসাব করেছেন গবেষকরা। যা সরকারিভাবে দেওয়া কোভিড-১৯ মৃত্যুসংখ্যার চাইতে ১০ গুণ বেশি। ""

মহামারি বিশেষজ্ঞরা এর আগে ভারতে সরকারি হিসাবের বাইরে সাতগুণ মৃত্যুর অনুমান করেছিলেন, কিন্তু নতুন গবেষণায় তার চেয়েও উল্লেখযোগ্য পরিমাণে বেশি মৃত্যু তুলে ধরা হলো। 

"এই সমস্ত মৃত্যুই কোভিড -১৯ এর কারণে ঘটেনি এবং রোগের প্রকৃত মৃত্যুর সংখ্যা নির্ণয় করা কঠিন হবে," বলে মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ও গবেষণার অন্যতম লেখক অরবিন্দ সুব্রমনিয়ান।

গবেষক দলটি অবশ্য ভারতের সংক্রমণের সংখ্যাকে কোভিড -১৯ সংক্রমণের পর মৃত্যুর সম্ভাবনা সম্পর্কে আন্তর্জাতিক গবেষণা থেকে পাওয়া হিসাব সেখানে প্রয়োগ করেছিল।

ছবি: রয়টার্স

বৈশ্বিক প্রাণহানির এ হারকে বিভিন্ন বয়স শ্রেণি অনুসারেও গ্রহণ করা হয় এবং তার সঙ্গে ওই বয়সী কতজন ভারতীয় আক্রান্ত হচ্ছেন তার তুলনা করা হয়েছে। 

ড. সুব্রমনিয়ান জানান, এভাবে হিসাব করে তারা মহামারির কারণে ভারতে ৪০ লাখ মানুষের মৃত্যুর চিত্র পেয়েছেন।

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

ভারত / মহামারি / কোভিড-১৯ / করোনাভাইরাস / করোনাভাইরাসে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net