বয়স ৩০ হলেই আবেদন করা যাবে করোনার টিকার জন্য
করোনাভাইরাসের টিকার জন্য আবেদন করার বয়সসীমা আরও পাঁচ বছর কমিয়ে ৩০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।
তিনি বলেন, "টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৩০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা টিকার জন্য আবেদন করতে পারবেন।"
দেশে গত ২৬ জানুয়ারি টিকার জন্য নিবন্ধন শুরু হয়। শুরুতে ৪০ বছর ঊর্ধ্বের নাগরিকরা টিকার জন্য নিবন্ধন করতে পারতেন। গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ৩৫ বছর হলেই করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করা যাবে। এবার এটিকে ৩০-এ নামিয়ে আনা হলো।
