Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমের গ্রামে সুনসান নীরবতা, মুখ খুলছে না গ্রামবাসী

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
10 July, 2021, 09:35 pm
Last modified: 10 July, 2021, 09:56 pm

Related News

  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন 
  • লক্ষ্মীপুরের আজিজ বিড়ি থেকে সজীব গ্রুপ
  • সজীব গ্রুপের মালিক হাসেম, চার ছেলে ও তিন কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের হত্যা-মামলা
  • ‘পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিল আমার মেয়ে, আজ তাকেই হারালাম’
  • শ্রমিকদের অবহেলার কারণে আগুন লাগতে পারে: সজীব গ্রুপ চেয়ারম্যান

সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমের গ্রামে সুনসান নীরবতা, মুখ খুলছে না গ্রামবাসী

গ্রামের মহিউদ্দিন নামের একজন জানান, আগে গ্রামের বহুব্যক্তি সজীব গ্রুপে চাকরি করলেও গত ২-৩ বছর থেকে এলাকার লোককে সজীব গ্রুপ থেকে ছাটাই করা হয়। সে কারণে এখন লক্ষ্মীপুর ও নোয়াখালীর লোকজন সজীব গ্রুপে তেমন নেই। 
সানা উল্লাহ সানু
10 July, 2021, 09:35 pm
Last modified: 10 July, 2021, 09:56 pm
সজীব গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের গ্রামে তাদের পরিত্যক্ত বাড়ি

সজীব গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের গ্রামের সবখানেই থমেথমে নীরবতা। গ্রামের কোনো মানুষই মুখ খুলে কোনো তথ্য জানাতে চাচ্ছে না। শনিবার (১০ জুলাই) তার বাড়িতে গেলে এমন দৃশ্য দেখা যায়। 

সজীব গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বালুচরা গ্রামে। কিন্ত জন্ম থেকেই লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় বেড়ে ওঠার কারণে তিনি ভোটার হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলায়। ২০০৮ সালে লক্ষ্মীপুর-৩ আসন থেকে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। 

দুর্ঘটনা কবলিত সেজান জুস ফ্যাক্টরিতে হাসেমের গ্রামের কোন ব্যক্তি আহত কিংবা নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। 

বালুচরা গ্রামে কথা হয় মতিউর রহমান(৭০) নামের এক বৃদ্ধের সাথে। তিনি জানান, তার ছেলে জয়নাল আবদীন রুপগঞ্জের দুর্ঘটনা কবলিত ফ্যাক্টরিতে কাজ করতো। কিন্ত দুর্ঘটনার সময় নিচে থাকার কারণে প্রাণে বেঁচে গেছেন। তবে এখনো বাড়ি ফিরতে পারেনি ছেলে জয়নাল। 

গ্রামের মহিউদ্দিন নামের আরেকজন জানান, আগে গ্রামের বহু ব্যক্তি সজীব গ্রুপে চাকরি করলেও গত ২-৩ বছর থেকে এলাকার লোককে সজীব গ্রুপ থেকে ছাটাই করা হয়। সে কারণে এখন লক্ষ্মীপুর ও নোয়াখালীর লোকজন সজীব গ্রুপে তেমন নেই। 

জানা গেছে, সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম দীর্ঘদিন থেকে নিজ গ্রামে আসেননি। সে কারণে গ্রামের তরুণদের নিকট তিনি তেমন পরিচিত না। বালুচর গ্রামে তাদের পরিত্যক্ত ভবন দেখেই সে তথ্য নিশ্চিত হওয়া গেছে। রহমান নামের এক তরুণ পুরাতন ও পরিত্যক্ত একটি ভবন দেখিয়ে জানালো, সেটি আবুল হাসেমদের থাকার ঘর। আগে মাঝে মধ্যে আসলেও ২০০৮ সালের পর তিনি আর গ্রামে আসছেন না। 

এলাকার স্থানীয়রা জানায়, স্থানীয় ব্যবসায়ী মরহুম ইব্রাহীম মিঞার ৬ ছেলে এবং ৪ মেয়ের মধ্যে আবুল হাসেম সবার বড়। বাবা মরহুম ইব্রাহীম মিঞার আজিজ বিড়ির ব্যবসা বদল হয়ে বর্তমানে সজীব গ্রুপে পরিণত হয়। 

নোয়াখালীর বালুচর গ্রাম ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে আবুল হাসেমের বাবা ইব্রাহীম মিঞার নামে ২টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদরাসা এবং একটি এতিমখানা রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো বাবার নামে প্রতিষ্ঠিত হলেও ইব্রাহীম মিঞার ছেলেরা বর্তমানে গ্রামের এ প্রতিষ্ঠানগুলোর তেমন খোঁজ খবর রাখেন না।

 

 

 

Related Topics

টপ নিউজ

সজীব গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন 
  • লক্ষ্মীপুরের আজিজ বিড়ি থেকে সজীব গ্রুপ
  • সজীব গ্রুপের মালিক হাসেম, চার ছেলে ও তিন কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের হত্যা-মামলা
  • ‘পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিল আমার মেয়ে, আজ তাকেই হারালাম’
  • শ্রমিকদের অবহেলার কারণে আগুন লাগতে পারে: সজীব গ্রুপ চেয়ারম্যান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net