Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
মেসিকে আটকানোর পথ জানে ব্রাজিল

খেলা

টিবিএস রিপোর্ট
08 July, 2021, 09:15 pm
Last modified: 10 July, 2021, 07:44 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

মেসিকে আটকানোর পথ জানে ব্রাজিল

যেকোনো প্রতিপক্ষের রক্ষণদূর্গ ভেঙে গোল আদায় করে নিতে মেসির জুড়ি নেই, তা ভালো করেই জানা আছে ব্রাজিলের।
টিবিএস রিপোর্ট
08 July, 2021, 09:15 pm
Last modified: 10 July, 2021, 07:44 pm

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি। বার্সেলোনার মতো আর্জেন্টিনার আক্রমণভাগেরও প্রধান অস্ত্র লিওনেল মেসি। তাকে ঘিরেই আবর্তিত হয় দলের রণকৌশল। যেকোনো প্রতিপক্ষের রক্ষণদূর্গ ভেঙে গোল আদায় করে নিতে মেসির জুড়ি নেই, তা ভালো করেই জানা আছে ব্রাজিলের। কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের সেরা অস্ত্রকে সামলাতে তাই ছক কষে যাচ্ছে ব্রাজিল। 

ইতোমধ্যে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে আটকানোর পথ পেয়ে গেছে কোপার স্বাগতিকরা। একজনের পক্ষে মেসিকে যে আটকানো সম্ভব নয়, তা জানেন ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় মার্কিনিয়োস। দলীয় প্রচেষ্টায় মেসিকে আটকানোর পরিকল্পনা তাদের। আর মেসিকে রুখতে আত্মবিশ্বাসী পিএসজির তারকা এই ফুটবলার। 

দ্বিতীয় সেমি-ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকে ম্যাচ। এর আগে প্রথম সেমি-ফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে ব্রাজিল। আগামী রোববার রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। 

মেসির সামর্থ্য নিয়ে কারও কোনো প্রশ্ন না থাকলেও আর্জেন্টাইন সুপারস্টারের শিরোপা জয় নিয়ে বিস্তর আলোচনা। এখন পর্যন্ত দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি তিনি। ২০১৪ বিশ্বকাপে দারুণ নৈপুণ্যে দলকে ফাইনালে তুলেও জার্মানির বিপক্ষে হার মানতে হয় তাকে। কোপার তিনটি ফাইনালে খেলে একবারও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। 

মেসির মতো একজন ফুটবলারের নামের পাশে বড় একটি শিরোপা থাকা উচিত বলে মনে করেন অনেক সাবেক ফুটবলারই। তবে মার্কিনিয়োসের লক্ষ্য, মেসিকে আরও একবার হতাশ করা। তিনি বলেন, 'মেসির রেকর্ড এবং সে যা কিছু অর্জন করেছে, এর পূর্ণতার জন্য মানুষ চায় সে শিরোপাটি জিতুক, এটা স্বাভাবিক। তবে আমরা তাকে তার লক্ষ্য অর্জনে বাধা দেওয়ার চেষ্টা করব।'

মেসিকে আটকেই আর্জেন্টিনাকে রুখে দিতে চায় ব্রাজিল। তবে এর জন্য সব শক্তি মেসির পেছনে খরচ করবে না তারা। মার্কিনিয়োস বলেন, 'মেসিকে রুখে দেওয়া একজন খেলোয়াড়ের পক্ষে কঠিন। আমাদের পুরো রক্ষণভাগ প্রয়োজন এবং আমাদের কোচ জানেন কীভাবে তা করতে হবে। তবে আমরা সব মনোযোগ মেসির দিকেই পারি না, তাহলে বাকিরা তখন ব্যবধান গড়ে ফেলতে পারে।'

ফাইনালের আগে কোপায় ব্রাজিলের বিপক্ষের রেকর্ড অবশ্য আর্জেন্টিনাকে আত্মবিশ্বাস যোগাতে পারে। লাতিন ফুটবলের সবচেয়ে জমজমাট এই আসরে এখন পর্যন্ত ৩৩বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল। ১৫টি ম্যাচে জিতেছে লিওনেল মেসির দেশ, ব্রাজিলের জয় ১০টি ম্যাচে। ৮টি ম্যাচ ড্র হয়।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা-ব্রাজিল / কোপা আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net