Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ম্যাগি রাওলিন্স যেভাবে কোভিড নার্স থেকে সুইমস্যুটের মডেল হয়ে উঠলেন

বিনোদন

টিবিএস ডেস্ক
04 July, 2021, 02:55 pm
Last modified: 04 July, 2021, 03:08 pm

Related News

  • পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান
  • ‘উন্মাদের প্রলাপ’: ট্রাম্পের অশালীন হুমকির তীব্র সমালোচনা মার্কিন রাজনীতিকদের
  • ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থানের গোপন তথ্য তুলে ধরছে চীনা কোম্পানিগুলো
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

ম্যাগি রাওলিন্স যেভাবে কোভিড নার্স থেকে সুইমস্যুটের মডেল হয়ে উঠলেন

করোনাভাইরাস মহামারির শুরু দিনগুলোতে চিকিৎসা দক্ষতার অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল তাকে।
টিবিএস ডেস্ক
04 July, 2021, 02:55 pm
Last modified: 04 July, 2021, 03:08 pm
ম্যাগি রাওলিন্স: বাঁয়ে- নার্স হিসেবে; ডানে- মডেল হিসেবে। ছবি: সংগৃহীত

ফটোশুট চলাকালেও আমেরিকান মডেল রাওলিন্সের চিকিৎসাবিদ্যাগত দক্ষতা কাজে লাগবে, এটা অস্বাভাবিক কিছু নয়।

'একবার আমি বাহামা দ্বীপপুঞ্জের একটা সেটে ছিলাম, সেখানে হুট করেই গাড়ি দুর্ঘটনা ঘটল। কেউই গুরুতর আহত হয়নি, তবু প্রত্যেকের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার জন্য ডাক পড়ল আমার,' বলেন ২৮ বছর বয়সী রেজিস্ট্রার্ড নার্স রাওলিন্স।

তবে করোনাভাইরাস মহামারির শুরু দিনগুলোতে চিকিৎসা দক্ষতার অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল তাকে; যখন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় নার্স হিসেবে বিশেষ দায়িত্ব চাপে তার কাঁধে।

ম্যাগি রাওলিন্স। ছবি: পিন্টারেস্টের সৌজন্যে

'এটা অবশ্য বিশেষ কিছু নয়! কেননা, ছয় বছর ধরে নার্সিং পেশায় আছি; তাই চিকিৎসা সেবা আমার জীবনেরই একটি অংশ,' বলেন নিউইয়র্ক সিটি ও সাউথ ক্যারোলিনার চার্লস্টন শহরে আসা-যাওয়ার মধ্যে ভাগাভাগি করে জীবন কাটানো রাওলিন্স।

'সময়টি অবশ্য বড়ই গোলমেলে ছিল। কীভাবে যে দিন কাটছিল, বুঝে ওঠতে পারছিলাম না,' মাসব্যাপী সেই কর্মযজ্ঞের স্মৃতিচারণা করে বলেন তিনি। 'তবে দেশের সব জায়গা থেকে লোকজন এগিয়ে আসছে, এ ব্যাপারটি দারুণ ছিল। এটা সত্যিই প্রেরণা জুগিয়েছে।'

তিনি যে শুধু নার্স নন, মডেলও- এ কথা অবশ্য তখন তার বাবা-মা কিংবা সহকর্মীদের কেউই জানতেন না। '(পিপিপি দিয়ে) মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢাকা থাকত আমার। এ নিয়ে কেউ মাথা ঘামিয়েছে বলেও আমার মনে হয় না,' বলেন রাওলিন্স।

অবশ্য, 'স্পোর্টস ইলাস্ট্রেটেড' ভেবেছিল! গত মার্চেই আমেরিকান স্পোর্টস ম্যাগাজিনটি ঘোষণা দেয়, ১৯ জুলাই বাজারে আসতে থাকা তাদের বার্ষিক 'সুইমস্যুট সংখ্যা'য় রাওলিন্সকে কাজে লাগাবে। এরপর তার চোখ ধাঁধানো ছবির দিকে নজর পড়তে থাকে সবার। রাতারাতি তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ।

'স্পোর্টস ইলাস্ট্রেটেড'-এর 'সুইমস্যুট সংখ্যা'র প্রচ্ছদে ম্যাগি রাওলিন্স। ছবি: জেমস মাকারি/স্পোর্টস ইলাস্ট্রেটেড

'স্পোর্টস ইলাস্ট্রেটেড নিশ্চিয়ভাবেই আমাকে এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে, যেটি আমার আগে ছিল না,' নিউইউর্ক পোস্টের ফটোশুটে বলেন রাওলিন্স। 'মনে হয়েছে, যেন আমার কণ্ঠস্বর আরও একটি বাড়ল।'

বলে রাখা ভালো, রাওলিন্স ইতোমধ্যেই 'ভিক্টোরিয়া'স সিক্রেটে'র মডেল হয়েছেন। এছাড়া 'ম্যাক্সিম' ম্যাগাজিনের জুন সংখ্যার প্রচ্ছদেও দেখা গেছে তাকে। এ সংক্রান্ত ব্যস্ততা তার দিন দিন বাড়ছে।

অন্যদিকে, সুবিধাবঞ্চিত সমাজে স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা 'ওয়ানওয়ার্ল্ড হেলথ'-এর হয়েও কাজ করছেন তিনি। একজন বিশেষজ্ঞ নার্স হিসেবে বিনাপারিশ্রমিকে চিকিৎসা সেবা দিতে ইতোমধ্যেই নিকারাগুয়া ও উগান্ডা সফর করেছেন; আগামী সেপ্টেম্বরে আবারও তার উগান্ডায় যাওয়ার কথা রয়েছে।

View this post on Instagram

A post shared by Maggie (@maggierawlins)

মডেল হিসেবে রাতারাতি খ্যাতি এলেও ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই রূপসী নার্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চিকিৎসা সেবা দেওয়া থেকে নিজেকে সরানোর কোনো ইচ্ছে তার নেই।

'নার্সিং আমি ভালোবাসি। এ পেশার সঙ্গেই আমার আত্মপরিচয় জড়িয়ে রয়েছে,' বলেন মডেলিং নিয়ে তুমুল ব্যস্ত রাওলিন্স।


  • সূত্র: নিউইয়র্ক পোস্ট

Related Topics

টপ নিউজ

ম্যাগি রাওলিন্স / মডেল / যুক্তরাষ্ট্র / নার্স / সম্মুখ যোদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান
  • ‘উন্মাদের প্রলাপ’: ট্রাম্পের অশালীন হুমকির তীব্র সমালোচনা মার্কিন রাজনীতিকদের
  • ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থানের গোপন তথ্য তুলে ধরছে চীনা কোম্পানিগুলো
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net