Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
শ্লীলতাহানির অভিযোগে রাজাকারকে জুতাপেটা

বাংলাদেশ

বরিশাল সংবাদদাতা
02 January, 2020, 12:50 pm
Last modified: 02 January, 2020, 12:56 pm

Related News

  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

শ্লীলতাহানির অভিযোগে রাজাকারকে জুতাপেটা

অভিযুক্ত এনায়েত খান উপজেলার জয়শ্রী গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো স্মারকের তালিকাভুক্ত রাজাকারদের মধ্যে তার নাম রয়েছে।
বরিশাল সংবাদদাতা
02 January, 2020, 12:50 pm
Last modified: 02 January, 2020, 12:56 pm
রাজাকার এনায়েত খান

বরিশালের উজিরপুর উপজেলায় বিধবা এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় এনায়েত খান নামে তালিকাভুক্ত এক রাজাকারকে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে এনায়েত খানের নামে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত এনায়েত খান উপজেলার জয়শ্রী গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো স্মারকের তালিকাভুক্ত রাজাকারদের মধ্যে তার নাম রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে উজিরপুর উপজেলার ধামুড়া বন্দরে অগ্নিসংযোগ, গণহত্যা ও ধর্ষণের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তালিকাভুক্ত রাজাকার এনায়েত হোসেন খানসহ স্থানীয় চারজনের বিরুদ্ধে ২০১৮ সালের ৪ অক্টোবর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও হয়েছিল। 

রাজাকার এনায়েত খান

ভুক্তভোগী ওই নারী জানান, আট বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এনায়েত খান। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে এলাকা ছাড়া করারও হুমকি দেওয়া হয়। 

সম্প্রতি আবারও কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন এনায়েত। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার শিকারপুর বন্দরের আল মদিনা ফার্মেসির সামনে এনায়েত তার পথরোধ করেন। প্রকাশ্যে হাত ও কাপড় ধরে টানা হেচড়া করেন। এ সময় খবর পেয়ে ওই নারীর কলেজ পড়ুয়া ছেলে ঘটনাস্থলে উপস্থিত হন। 

পরে ওই নারী বলেন, ‘‘ছেলেকে দেখে মনে সাহস পাই। এরপর পায়ের স্যান্ডেল খুলে এনায়েতকে পেটাতে থাকি। স্থানীয় লোকজন জড়ো হলে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’’

তিনি আরও জানান, পরবর্তী সময়ে এনায়েত খান যেন এ ধরনের কুকর্ম করতে আর সাহস না পায়- সেজন্য বুধবার রাতে তার বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, শ্লীলতাহানির অভিযোগে এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

বরিশাল / শ্লীলতাহানি / অংশীদারিত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net