Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
সর্বাত্মক লকডাউন ছাড়া সংক্রমণ ঠেকানো সম্ভব নয়

মতামত

অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ
29 June, 2021, 10:20 pm
Last modified: 29 June, 2021, 10:18 pm

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

সর্বাত্মক লকডাউন ছাড়া সংক্রমণ ঠেকানো সম্ভব নয়

কারিগরি কমিটির বিশ্বাস, এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে মানুষকে দুই সপ্তাহ ঘরের ভেতর রাখা। বাস্তবায়নের জন্য আমাদেরকে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন দুই সপ্তাহ বন্ধ রাখতে হবে। এই কাজটি করতে পারলে সংক্রমণের গতি কমানোতে বড় ধরনের সাফল্য দেখতে পাব। সংক্রমণ বন্ধ না হলেও, সংক্রমণের হার অনেক কমে যাবে। এর বিকল্প কোনো নেই—এবং এটি একটি পরীক্ষিত পদ্ধতি।
অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ
29 June, 2021, 10:20 pm
Last modified: 29 June, 2021, 10:18 pm
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

কোভিড-১৯ সংক্রমণ রোধ করার জন্য গতকাল সোমবার তৃতীয়বারের মতো দেশজুড়ে লকডাউনে দেওয়া হয়েছে। তবে লকডাউনের প্রথম দিন মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে জনস্রোত দেখা গেছে। বহু মানুষের মুখে মাস্ক নেই, নেই স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই।

ইতোমধ্যে আমরা জেনেছি যে করোনাভাইরাসের সংক্রমণ দুইভাবে রোধ করা যায়। একটি উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং দ্বিতীয় উপায় হলো টিকা নেওয়া। হাসপাতালের শয্যা সংখ্যা ও আইসিইউ বেড বাড়ানো কোনো স্থায়ী সমাধান নয়।

ভাইরাসটির সংক্রমণ এত দ্রুত হারে বাড়ছে যে অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, বাজার, পরিবহন সব চালু রেখে দেওয়া চলমান লকডাউনটি কোনো কাজেই আসছে না। সংক্রমণ বাড়ছে, কারণ লোকেজন গাদাগাদি করে একে অপরের সংস্পর্শে আসছে। বর্তমান শোচনীয় পরিস্থিতি সৃষ্টির পেছনে এটাই প্রথম কারণ।

কারিগরি কমিটির বিশ্বাস, এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে মানুষকে দুই সপ্তাহ ঘরের ভেতর রাখা। বাস্তবায়নের জন্য আমাদেরকে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন দুই সপ্তাহ বন্ধ রাখতে হবে। এই কাজটি করতে পারলে সংক্রমণের গতি কমানোতে বড় ধরনের সাফল্য দেখতে পাব। সংক্রমণ বন্ধ না হলেও, সংক্রমণের হার অনেক কমে যাবে। এর বিকল্প কোনো নেই—এবং এটি একটি পরীক্ষিত পদ্ধতি।

কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়্যান্ট দেশে ছড়িয়ে পড়ায় আমরা এখন বিপজ্জনক পরিস্থিতিতে আছি। ধরনটির বিস্তার এখনই থামাতে না পারলে পরিস্থিতি নিঃসন্দেহে আরও শোচনীয় হয়ে উঠবে।

মুসলিমদের দুই বৃহত্তম উৎসবের একটি, ঈদ-উল-আযহা, পালিত হবে সপ্তাহ দুয়েক পরেই। লোকজন যদি আগের বছরগুলোর মতোই এবারও ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যায়—এবং কোরবানির পশু কেনার জন্য যদি কোরবানির হাটেও যায়—তাহলে কোভিড-১৯ সংক্রমণ আরও বেড়ে যাবে।

গত দুটি ঈদের সময় আমরা সংক্রমণের এ ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করেছি। কোরবানির হাটগুলো বন্ধ রাখতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা জানি, তা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের অনলাইনে পশু কিনতে মানুষকে উৎসাহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে অল্প কয়েকজন মানুষ যদি হাটে যায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না বলে আশা করা যায়।

কিছু মানুষ আছেন দিনমজুরের কাজ করেন। তাদের খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রয়োজন। সরকার ইতোমধ্যে একটি খাদ্য কর্মসূচি গ্রহণ করেছে এবং লকডাউনের সময় দরিদ্রদের খাদ্য সহায়তা দিচ্ছে। কর্মসূচিটি সফল হয়েছে।

সরকারের উচিত আগামী দুই সপ্তাহের জন্য এরকম আরও কিছু কর্মসূচি নেওয়া। সরকারের পাশাপাশি ধনী ও এনজিওগুলোরও উচিত দরিদ্রদের সাহায্যার্থে এগিয়ে আসা। এমনকি কারও কাছ থেকে সহায়তা না পেলেও, জনসাধারণের বৃহত্তর স্বার্থে পরিস্থিতি মেনে নিতে হবে সুবিধাবঞ্চিতদেরকে।

বিদ্যমান হাসপাতালগুলো আরও কিছু কোভিডাক্রান্ত রোগীর জায়গা দিতে পারবে। কিন্তু রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে, হাসপাতালগুলোতে অচিরেই শয্যা সংকট দেখা দেবে। এ কথাও সত্য যে, হাসপাতালের শয্যা, আইসিইউ বেড ও অক্সিজেন কোনো স্থায়ী সমাধান নয়। এ কারণে, সংক্রমণ রোধ করার ওপরই আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধ করার খরচ অনেক কম।

স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতা গড়ে তুলতে তথ্য প্রচার করে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সরকার-আরোপিত লকডাউন বাস্তবায়নে কঠোর হতে হবে। প্রয়োজনে যারা বিধি লঙ্ঘন করবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

  • লেখক: চেয়ারম্যান, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি

Related Topics

টপ নিউজ

লকডাউন / কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net