Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
ঘুরে ঘুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী, পুলিশের হাতে গ্রেপ্তার ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2026, 08:50 pm
Last modified: 13 October, 2026, 09:09 pm

Related News

  • চুরির সময় চিনে ফেলায় যুব মহিলা লীগ নেত্রীকে হত্যা, গ্রেপ্তার ৩
  • চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ট্রাভেল এজেন্সির সদস্য
  • বিশেষ চাবি দিয়ে ১০-২০ সেকেন্ডেই মোটরসাইকেলের লক খুলে চুরি, গ্রেপ্তার ৬
  • ভারতে মন্দিরে আসা ভক্তদের ওপর উঠে গেল ট্রাক, ১৫ জনের মৃত্যু, আহত ৪০
  • যশোরে দুর্গোৎসব ঘিরে এক মণ্ডপেই ১০১ প্রতিমা, ফুটে উঠেছে চার যুগ

ঘুরে ঘুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী, পুলিশের হাতে গ্রেপ্তার ৪

সম্প্রতি রাজধানীর রমনা কালী মন্দিরের কালী প্রতিমার জিহ্বায় থাকা স্বর্ণ চুরির ঘটনায় এ দম্পতিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দির ও নারায়ণগঞ্জের লোকনাথ আশ্রমের স্বর্ণ চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়।
টিবিএস রিপোর্ট
13 October, 2026, 08:50 pm
Last modified: 13 October, 2026, 09:09 pm
রাজধানীর রমনা কালীমন্দিরে দেবী কালীর প্রতিমা। ছবি: সংগৃহীত

মন্দিরে ঘুরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি করতেন এক দম্পতি। তারপর সেগুলো বিক্রি করতেন বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে। সম্প্রতি রাজধানীর দুটি এবং নারায়ণগঞ্জের একটি মন্দিরের প্রতিমার গায়ে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। তিন মন্দিরে চুরির ঘটনায় দম্পতিসহ দুই স্বর্ণালঙ্কার দোকানীকে গ্রেপ্তার করেছে পুিলিশ। এছাড়া, আরও চুরির ঘটনায় দম্পতির সম্পৃক্ততার তথ্য দিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

গ্রেপ্তার ওই দম্পতির নাম—লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দ্বীপ্ত (৩০)। এছাড়া গ্রেপ্তার বাকি দুইজন হলেন—রমনা কালী মন্দিরের চুরির স্বর্ণ কেনা দোকানী মো. মুহিন (৩৭) ও সিদ্ধিশ্বরী কালী মন্দিরের চুরির স্বর্ণ কেনা দোকানী জাকারিয়া ইসলাম। 

সম্প্রতি রাজধানীর রমনা কালী মন্দিরের কালী প্রতিমার জিহ্বায় থাকা স্বর্ণ চুরির ঘটনায় এ দম্পতিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দির ও নারায়ণগঞ্জের লোকনাথ আশ্রমের স্বর্ণ চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতি বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে প্রতিমার গায়ে থাকা স্বর্ণ চুরি করতেন। তারপর সেগুলো বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে বিক্রি করতেন। চুরি হওয়া স্বর্ণের কিছু অংশ উদ্ধার করতে পেরেছে পুলিশ।

রমনা কালী মন্দিরে চুরি
গত ৭ অক্টোবর সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল আনুমানিক ৪টার মধ্যে শাহবাগ থানাধীন শ্রী শ্রী রমনা কালী মন্দিরে কালীর বিগ্রহের জিহ্বায় রাখা স্বর্ণ চুরির ঘটনা ঘটে। 

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, চুরি হওয়া স্বর্ণের ওজন আনুমানিক ছয় আনা। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে পুলিশ। 

চোর চক্রের দম্পতি ও এক দোকানীর ছবি প্রকাশ করেছে ডিএমপি পুলিশ। ছবি: সৌজন্যে

পরে গত রোববার (১১ অক্টোবর) সকালে উত্তরখান থানাধীন ডোবাদিয়া এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত লিপি কর্মকার ও অর্ণব রায় ওরফে দীপ্তকে আটক করা হয়।

ফারুক হোসেন বলেন, লিপি কর্মকার ও অর্ণব রায়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহবাগ থানা-পুলিশ দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সের মালিক মোহাম্মদ মুহিনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের কিছু অংশ (দুই আনা এক রতি চার পয়েন্ট স্বর্ণের পাত) উদ্ধার করা হয়।

সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরি
গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রতিমার স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় আরেকটি মামলা করা হয়। রমনা কালী মন্দিরের চুরির ঘটনায় গ্রেপ্তার অর্ণব রায় ও লিপি কর্মকারকে জিজ্ঞাসাবাদ করলে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চুরির ঘটনায়ও তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। 

পুলিশ কর্মকর্তা জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন দোকানীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জাকারিয়া ইসলাম। জাকারিয়ার কাছ থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়।

দেবভক মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর স্বর্ণের চেইন চুরি
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন জানান, রাজধানীর দুই মন্দির ছাড়াও এই দম্পতি আরো মন্দিরের স্বর্ণ চুরির সঙ্গে জড়িত। গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার দেবভক মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলার স্বর্ণের চেইন চুরি করে পালাচ্ছিলেন লিপি কর্মকার ও অর্ণব রায়। এ সময় মন্দিরের একজন পুরোহিতের হাতে ধরা পড়েন এই দম্পতি। পরে মন্দির কমিটির সদস্যরা তাদের ছেড়ে দেন।

চুরি করা দম্পতির পেশা কিনা জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, 'আমরা গ্রেপ্তার হওয়া এই দুই ব্যক্তির বিরুদ্ধে তিনটি ঘটনায় সম্পৃক্ততার তথ্য পেয়েছি। তাদের পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে এই বিষয়ে জানা যাবে।'

আসন্ন দুর্গাপুজা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। কোথাও সহিংসতা বা অপরাধ সংঘটিত হয়নি। সবকিছু ঠিক আছে। আমরা মনে করি, দুর্গাপূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হবে। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই।'
 

Related Topics

টপ নিউজ

মন্দির / রমনা কালী মন্দির / সিদ্ধেশ্বরী কালী মন্দির / চুরি / প্রতিমা / স্বর্ণালঙ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • চুরির সময় চিনে ফেলায় যুব মহিলা লীগ নেত্রীকে হত্যা, গ্রেপ্তার ৩
  • চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ট্রাভেল এজেন্সির সদস্য
  • বিশেষ চাবি দিয়ে ১০-২০ সেকেন্ডেই মোটরসাইকেলের লক খুলে চুরি, গ্রেপ্তার ৬
  • ভারতে মন্দিরে আসা ভক্তদের ওপর উঠে গেল ট্রাক, ১৫ জনের মৃত্যু, আহত ৪০
  • যশোরে দুর্গোৎসব ঘিরে এক মণ্ডপেই ১০১ প্রতিমা, ফুটে উঠেছে চার যুগ

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net