Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামের বাড়িতে মারা গেলেন দাদি

আন্তর্জাতিক

এনডিটিভি
10 October, 2026, 04:45 pm
Last modified: 10 October, 2026, 05:52 pm

Related News

  • তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
  • তিরঙ্গা পদযাত্রা বাতিল করতে দিপকেকে পুলিশের নোটিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক 
  • ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ ব্রডগেজ রেলকোচ
  • সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামের বাড়িতে মারা গেলেন দাদি

দাদির মৃত্যুর সময় অভিজিৎ দিল্লিতে ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিতে শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। তবে দিল্লি বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ।
এনডিটিভি
10 October, 2026, 04:45 pm
Last modified: 10 October, 2026, 05:52 pm
ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সানতুক পিম্পরি গ্রামে শনিবার মারা গেছেন। দীর্ঘদিনের অসুস্থতা ও বয়সজনিত জটিলতার কারণে কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

দাদির মৃত্যুর সময় অভিজিৎ দিল্লিতে ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিতে শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। তবে দিল্লি বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ।

এদিকে দীপকের বাবা-মা অনিতা ও ভগবান দীপক বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন। তাদের বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। দাদির মৃত্যুর খবর পাওয়ার পর শেষকৃত্যে অংশ নিতে তারা অবিলম্বে হিঙ্গোলির উদ্দেশে রওনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

দাদির মৃত্যুর খবর জানার পর এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে দিল্লি পুলিশ অভিজিৎ দীপককে ছত্রপতি সম্ভাজিনগর বা হিঙ্গোলিতে যাওয়ার অনুমতি দেবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মুক্তি বা যাতায়াতের ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে শনিবার দিনের শুরুতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআইএ) পৌঁছানোর পর অভিজিৎ দীপক এবং ককরোচ জনতা পার্টির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই দিনই তাদের জন্তর মন্তরে বিক্ষোভ করার কথা ছিল।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর দীপককে আটক করতে বিমানের ভেতরে প্রবেশ করেন দিল্লি পুলিশের সদস্যরা।

দীপক তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল বিমানের ভেতরে প্রবেশ করছে এবং তাকে ও দলের অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিমান থেকেই আটক করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দীপককে পুলিশকে বলতে শোনা যায়, '...আমি এখানে গ্রেপ্তার হতেই এসেছি; আমাকে গ্রেপ্তার করুন।'

ককরোচ জনতা পার্টিও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আটকের বিষয়টি জানায়। পোস্টে বলা হয়, 'অভিজিৎ দীপক আটক! সৌরভ দাস আটক! আশুতোষ রানকা আটক!'

দেশে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওই দিন জন্তর মন্তরে বিক্ষোভ করার পরিকল্পনা ছিল ককরোচ জনতা পার্টির। সেই কর্মসূচির আগেই তাদের আটক করা হয়।

Related Topics

টপ নিউজ

ককরোচ জনতা পার্টি (সিজেপি) / অভিজিৎ দিপকে / দাদি / মৃত্যু / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
  • তিরঙ্গা পদযাত্রা বাতিল করতে দিপকেকে পুলিশের নোটিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক 
  • ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ ব্রডগেজ রেলকোচ
  • সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net