Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2026, 07:40 pm
Last modified: 08 October, 2026, 09:04 pm

Related News

  • যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় আরও এক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?

অবৈধ নিয়োগ: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল অভিযোগগুলো অনুসন্ধান করে।
টিবিএস রিপোর্ট
08 October, 2026, 07:40 pm
Last modified: 08 October, 2026, 09:04 pm

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৮ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতার হোসেন। তিনি বলেন, অবৈধ নিয়োগ, বিধিবহির্ভূত পদোন্নতি, নিয়োগসংক্রান্ত নথি গোপন বা ধ্বংস এবং সরকারি ৩ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৭৮২ টাকা ক্ষতির অভিযোগে এসব মামলা করা হবে। 

যাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন,  অধ্যাপক ড. খাইরুল আলম খান, সাবেক রেজিস্ট্রার ড. মো. নূরউদ্দিন আহমেদ, মো. আবদুস সালাম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন এবং তিনজন সহকারী অধ্যাপক আক্কাস আলী, তসলিম আহমেদ, নাবিদ আজিজ।  

দুদকের অনুসন্ধান অনুযায়ী, সিএসই ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে বিধিমালা লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়। পরে সংশ্লিষ্টদের নিয়মবহির্ভূতভাবে সহকারী অধ্যাপক বা উপ-রেজিস্ট্রার পদে উন্নীত করার অভিযোগ রয়েছে। এসব নিয়োগ ও পদোন্নতির গুরুত্বপূর্ণ নথি গোপন বা ধ্বংসের অভিযোগও পাওয়া গেছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল অভিযোগগুলো অনুসন্ধান করে। অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হলে চারটি পৃথক মামলা করার অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী সেলিনা আক্তার ও আব্দুল মালেক মিয়ার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় কমিশন কর্তৃক একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

দুদক / উপাচার্য / মামলা / রাজউক / নিয়োগ / পদোন্নতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় আরও এক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net