Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2021, 03:50 pm
Last modified: 26 June, 2021, 03:54 pm

Related News

  • এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল কারাগারে
  • সাবেক এসবিপ্রধানের কক্ষ থেকে ২৫ কোটি টাকা সরানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন
  • এসবিপ্রধান মনিরুল, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরকে বাধ্যতামূলক অবসর
  • এসবি প্রধানের দায়িত্বে মো. শাহ আলম; মনিরুলকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান 

এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
টিবিএস রিপোর্ট
26 June, 2021, 03:50 pm
Last modified: 26 June, 2021, 03:54 pm

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ মনিরুল ইসলামকে সভাপতি এবং ডিসি, ডিবি, মতিঝিল মোঃ আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ২০২১ সালের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং এসোসিয়েশনের সভ্যগণ উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

আইজিপি বলেন, "বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে এসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে"।

তিনি বলেন, "আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি মুজিববর্ষে দাঁড়িয়ে। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে এসোসিয়েশনের ভূমিকা কি হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে"। তিনি পেশাকে ভালবেসে গর্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মোহাম্মদ জায়েদুল আলম। ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ আনিছুর রহমান।

সভায় করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে  দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন'র অতিরিক্ত আইজি মোঃ মোশাররফ হোসেন। দু'জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন / বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম / মনিরুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • এনএসআই’র সাবেক পরিচালক মনিরুল কারাগারে
  • সাবেক এসবিপ্রধানের কক্ষ থেকে ২৫ কোটি টাকা সরানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন
  • এসবিপ্রধান মনিরুল, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরকে বাধ্যতামূলক অবসর
  • এসবি প্রধানের দায়িত্বে মো. শাহ আলম; মনিরুলকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net