Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
এক ঘণ্টা নিজের টুইটারে ঢুকতে পারেননি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
26 June, 2021, 11:10 am
Last modified: 26 June, 2021, 11:16 am

Related News

  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক
  • এক্স ছেড়ে দলে দলে ব্লুস্কাই-এ যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা; এটি কী, এর মালিক কে?
  • এক্স-কে এখনও কেন টুইটার নামেই ডাকা হচ্ছে?
  • পাকিস্তানের সাধারণ নির্বাচন: সেই ’৭০ এর নির্বাচনের সঙ্গে তুলনায় টুইটারে ঝড়!

এক ঘণ্টা নিজের টুইটারে ঢুকতে পারেননি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী

তিনি দাবি করেন, কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে তাকে প্রায় এক ঘণ্টা নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হয়নি।
হিন্দুস্তান টাইমস
26 June, 2021, 11:10 am
Last modified: 26 June, 2021, 11:16 am

ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ এক ঘণ্টা তার টুইটার অ্যাকাউন্টে ঢুকতে পারেননি বলে অভিযোগ তুলেছেন।

তিনি দাবি করেন, কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে তাকে প্রায় এক ঘণ্টা নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হয়নি।

শুক্রবার টুইটারের ভারতীয় বিকল্প 'কু'-তে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, 'আজ অত্যন্ত উদ্ভট ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের ভঙ্গের অভিযোগে প্রায় এক ঘণ্টার মতো আমার অ্যাকাউন্টে ঢুকতে দেওয়া হয়নি টুইটার। পরে ওরা (টুইটার) আমার অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়।'

তিনি দাবি করেন, টুইটার যে কাজ করেছে, তাতে নয়া তথ্যপ্রযুক্তি আইনের ৪(৮) নিয়ম ভঙ্গ হয়েছে। কারণ অ্যাকাউন্টে ঢুকতে না দেওয়ার পদক্ষেপের আগে তাকে কোনও নোটিশ দেয়নি এই সোশ্যাল মিডিয়া সংস্থা।

Twitter denied access to my account for almost an hour on the alleged ground that there was a violation of
Digital Millennium Copyright Act of the USA and subsequently they allowed me to access the account: IT Minister Ravi Shankar Prasad pic.twitter.com/ixiHYvVO59— ANI (@ANI) June 25, 2021

ভারতের বিতর্কিত নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকার ও টুইটারের সংঘাত চরমে উঠেছে। কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়, নয়া তথ্যপ্রযুক্তি নিয়মের শর্তপূরণ করেনি টুইটার। তার জেরে তথ্যপ্রযুক্তি আইনে ভারতে আইনি রক্ষাকবচ হারাতে পারে টুইটার। সে নীতি অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার-সহ ভারতের জন্য একাধিক কর্মকর্তা নিয়োগ করতে হবে। এরইমধ্যে বিজেপি নেতাদের টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' হিসেবে চিহ্নিত করা নিয়েও সংঘাতে জড়িয়েছে টুইটার এবং কেন্দ্র।

অন্যদিকে টুইটারের পক্ষ থেকেও ভারতে নিজেদের কর্মীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পুলিশি 'ভয় দেখানোর' বিরুদ্ধেও উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া সংস্থাটি। তবে গত ৫ জুন কেন্দ্রীয় সরকারের 'চূড়ান্ত' নোটিশের পর অবশ্য সুর নরম করে এই মাইক্রো ব্লগিং সাইট। নয়া নীতি মেনে চলা হবে বলে জানানো হয়। দেওয়া হয় এক সপ্তাহের মধ্যে শর্ত পূরণেরও আশ্বাস। পরে অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করে টুইটার।

এমন পরিস্থিতিতে টুইটারের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী। 
 
Related Topics

টপ নিউজ

টুইটার / ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক
  • এক্স ছেড়ে দলে দলে ব্লুস্কাই-এ যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা; এটি কী, এর মালিক কে?
  • এক্স-কে এখনও কেন টুইটার নামেই ডাকা হচ্ছে?
  • পাকিস্তানের সাধারণ নির্বাচন: সেই ’৭০ এর নির্বাচনের সঙ্গে তুলনায় টুইটারে ঝড়!

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net