Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2026, 09:25 pm
Last modified: 04 October, 2026, 10:15 pm

Related News

  • মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
  • খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪
  • গাজীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

আসামির পালিয়ে যাওয়ার পর গঠিত তদন্ত ও পর্যবেক্ষণ কমিটি ওই পাঁচ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে।
টিবিএস রিপোর্ট
04 October, 2026, 09:25 pm
Last modified: 04 October, 2026, 10:15 pm
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে 'পিচ্চি রাজা'র (৩০) প্রিজন ভ্যান থেকে পালানো নিয়ে এবার নতুন তথ্য সামনে এসেছে। তদন্তে উঠে এসেছে, তার পালিয়ে যাওয়ার বিষয়ে ওই সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা যে ঘটনার বর্ণনা দিয়েছিলেন, তা ছিল মিথ্যা।

প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে, পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল বা নাওজোড় হাইওয়ে থানার সামনে থেকে নয়, বরং ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়ে গিয়েছিলেন। এ ঘটনার প্রায় সাত দিন পেরিয়ে গেলেও তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

এদিকে মিথ্যা তথ্য ছড়িয়ে পিচ্চি রাজার পালিয়ে যাওয়াও সহায়তা করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। 

তারা হলেন- প্রিজন ভ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রবীর কুমার এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন। এ ঘটনায় তাদের আগেই সামরিক দরখাস্ত করা হয়েছিল।

একই ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া অন্য তিন পুলিশ সদস্য— কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল মো. সাকিব ও কনস্টেবল শাকিল হোসেনকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়াও এই পাঁচজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকার আদালতে শুনানির জন্য নেওয়া হয়। ফেরার পথে প্রিজন ভ্যানটি রাত ৮টার দিকে গাজীপুরের নাওজোড় বা বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) পিচ্চি রাজাকে শৌচকর্ম করানোর জন্য নিচে নামান। ওই সময়ই তিনি কৌশলে দৌড়ে পালিয়ে যান। অন্য ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। কিন্তু ঘটনার সাত দিন পার হতে চললেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার পর গঠিত তদন্ত ও পর্যবেক্ষণ কমিটি ওই পাঁচ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। তদন্ত কমিটি নিশ্চিত হয়, আসামির পালানোর জায়গা নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা একেক সময় একেক তথ্য দিচ্ছেন।

পর্যবেক্ষণ কমিটির প্রধান ও গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মোহাম্মদ মহিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ''সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তারা সঠিক কোনো তথ্য দিচ্ছেন না। আসামি কোন জায়গা থেকে পালিয়েছে, তা নিয়েও তারা একেক সময় একেক কথা বলছেন। যে জায়গা থেকে পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটিও সঠিক নয় বলে আমরা জেনেছি। 

তিনি আরো জানান, পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে এবং পর্যবেক্ষণ শেষ হলে প্রতিবেদন দাখিল করে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

পিচ্চি রাজা ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অবৈধ অস্ত্র সংক্রান্ত প্রায় ২৫টি মামলা রয়েছে। 

Related Topics

টপ নিউজ

গাজীপুর / পুলিশ / ঢাকা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
  • খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪
  • গাজীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net