Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ব্যাংক এশিয়াও ইভ্যালীসহ ১০টি ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করেছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
23 June, 2021, 10:15 pm
Last modified: 24 June, 2021, 04:16 pm

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ৩৯২ কোটি টাকার ঋণ পরিশোধ করায় এক্সিম ব্যাংকের বিরুদ্ধে খেলাপির মামলা প্রত্যাহার
  • ৩৮৯ কোটি টাকা ঋণখেলাপি: এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ
  • ব্যাংক আলফালাহ অধিগ্রহণ করতে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক সই
  • ১৭৩ কোটি টাকা খেলাপি: স্ত্রী-পুত্রসহ প্রভিটা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যাংক এশিয়াও ইভ্যালীসহ ১০টি ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করেছে

সিটি ব্যাংকও সম্ভাব্য প্রতারণার ব্যাপারে গ্রাহকদের সতর্ক করেছে
টিবিএস রিপোর্ট 
23 June, 2021, 10:15 pm
Last modified: 24 June, 2021, 04:16 pm

দেশের ১০টি ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড এটিএম কার্ডে লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে ব্যাংক এশিয়া।

নিষেধাজ্ঞাভুক্ত এসব প্রতিষ্ঠান হলো: ইভ্যালী, আলেশা মার্ট, ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউডটকম, বুমবুম, আদেন মার্ট ও নিডস।  

এ সিদ্ধান্তের ব্যাপারে নিজ গ্রাহকদের প্রতি পাঠানো নোটিশে টেকনিক্যাল কারণ উল্লেখ করেছে ব্যাংকটি।  

এব্যাপারে ব্যাংক এশিয়ার কাস্টমার কেয়ারের কর্মকর্তা আজিজুর রহমান বলেছেন, ইতঃপূর্বে, ব্র্যাক ব্যাংক কর্তৃক কালো তালিকাভুক্ত ১০টি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে লেনদেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া।  

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আলোচিত ১০ কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধ করা হয়েছে। এর আগে এই ১০টি কোম্পানির সঙ্গে ব্র্যাক ব্যাংক কার্ডে লেনদেন বন্ধের ঘোষণা দেয়। ব্যাংক এশিয়াও একই পদক্ষেপ নিয়েছে।"

কিছু ই-কমার্স মার্চেন্টের সঙ্গে গ্রাহকদের লেনদেন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই সতর্কতা হিসেবে লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, বলে জানান ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী। 

তবে, এর আগে মঙ্গলবার সিটি ব্যাংক কর্তৃপক্ষ এক নোটিশে জানায়, অনলাইন শপিংয়ে তাদের প্রদত্ত আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ব্যবহার করে কেউ প্রতারিত হলে- তার জন্য ব্যাংকটি দায়ী থাকবে না।  

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবার আগে ইভ্যালী ও আলেশা মার্টসহ ১০টি প্ল্যাটফর্ম থেকে পণ্য কেনার সময় তাদের ইস্যু করা কার্ড ব্যবহার না করতে গ্রাহকদের প্রতি নির্দেশনা দেয় ব্র্যাক ব্যাংক। 

গ্রাহকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে অগ্রিম মূল্য নেওয়ার পরও সময়মত পণ্য সরবরাহ না করার অভিযোগ থাকা ইভ্যালীসহ কিছু ই-কমার্স প্লাটফর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় ব্যাংকটির কর্তৃপক্ষ।  

একইসঙ্গে, সতর্কতার অংশ হিসেবে মঙ্গলবার কার্ড হোল্ডারদের কাছে পাঠানো ই-মেইল ও মোবাইল এসএমএসের মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানিয়ে দিয়েছে ব্যাংকটি।
 

  • আরও পড়ুন: ইভ্যালী: বেপরোয়া নাকি চালাক?
  • ইভ্যালীসহ ১০টি প্লাটফর্মের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করলো ব্র্যাক ব্যাংক
                    

 

Related Topics

টপ নিউজ

ইভ্যালী / ব্যাংক এশিয়া / ব্যাক ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ৩৯২ কোটি টাকার ঋণ পরিশোধ করায় এক্সিম ব্যাংকের বিরুদ্ধে খেলাপির মামলা প্রত্যাহার
  • ৩৮৯ কোটি টাকা ঋণখেলাপি: এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ
  • ব্যাংক আলফালাহ অধিগ্রহণ করতে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক সই
  • ১৭৩ কোটি টাকা খেলাপি: স্ত্রী-পুত্রসহ প্রভিটা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net