Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2026, 09:45 am
Last modified: 23 September, 2026, 09:48 am

Related News

  • ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে
  • ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ
  • বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধে সরকারের ঋণের দায় কমছে ১৫,১০৮ কোটি টাকা
  • রাজস্ব ঘাটতির ঝুঁকি: ২০২৯ সালের মধ্যে সরকারের ঋণ বাড়তে পারে ১২.৩৪ লাখ কোটি টাকা
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

ব্যাংকাররা বলছেন, সরকারের অর্থের চাহিদা বেড়েছে, অথচ হাতে থাকা অর্থের পরিমাণ সীমিত।
টিবিএস রিপোর্ট
23 September, 2026, 09:45 am
Last modified: 23 September, 2026, 09:48 am
ইলাস্ট্রেশন: টিবিএস

ব্যাংক থেকে সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার আবার কিছুটা বেড়েছে।

মঙ্গলবার ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যথাক্রমে ৯.৩৪ শতাংশ ও ৯.৩৫ শতাংশ হয়েছে। এর আগে এ দুই মেয়াদের বন্ডের সুদের হার ছিল যথাক্রমে ৯.১০ শতাংশ ও ৯.১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকাররা বলছেন, সরকারের অর্থের চাহিদা বেড়েছে, অথচ হাতে থাকা অর্থের পরিমাণ সীমিত। একই সঙ্গে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হওয়ায় বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়াচ্ছে সরকার। এর প্রভাব পড়েছে ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারে।

বাংলাদেশ ব্যাংকের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঋণ গ্রহণের নির্ধারিত ক্যালেন্ডারের বাইরে আগামী অক্টোবরে ট্রেজারি বন্ড নিলামের মাধ্যমে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার। নভেম্বরে ক্যালেন্ডারের বাইরে আরও ৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার ব্যাংকগুলো থেকে কী পরিমাণ ঋণ নিতে পারে, সে বিষয়ে ধারণা দেওয়া হয়।

বৈঠকে আলোচনা হওয়া পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর ও নভেম্বরে নির্ধারিত ঋণ গ্রহণের ক্যালেন্ডারের বাইরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ২১ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বন্ডের সুদের হার বেড়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫ শতাংশ করেছে। এতে নীতি সুদহার আরও কমতে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছিল।

তবে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়তে পারে এবং মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহারে কোনো পরিবর্তন আনে কি না, সেদিকে নজর রাখছেন ব্যাংকাররা। তাদের মতে, এখন নীতি সুদহার অপরিবর্তিত রাখা কিংবা বাড়ানোর প্রত্যাশাও তৈরি হচ্ছে।

ব্যাংকাররা আরও বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) নীতি সুদহার বাড়িয়ে ৩.৭৫ শতাংশ থেকে ৪ শতাংশ করেছে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে দেশে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখনো তুলনামূলকভাবে অনেক কম। বেসরকারি খাতে ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংক কৌশলগতভাবে নীতি সুদহার কমালেও ঋণ প্রবৃদ্ধিতে এখনো গতি আসেনি। সর্বশেষ জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪.৬২ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ঘোষিত স্টিমুলাস প্যাকেজের তহবিল থেকেও ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে নতুন ঋণের চাহিদা কম থাকাই এর কারণ।

বর্তমানে তিন মেয়াদের ট্রেজারি বিলের সুদের হারই সাড়ে ৮ শতাংশের নিচে রয়েছে। এর আগে এক মাসের বেশি সময় ধরে সব ধরনের ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমছিল।

Related Topics

টপ নিউজ

ট্রেজারি বন্ড / সরকারি ট্রেজারি বন্ড / বন্ডের সুদ / সুদহার / সরকারের ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে
  • ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ
  • বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধে সরকারের ঋণের দায় কমছে ১৫,১০৮ কোটি টাকা
  • রাজস্ব ঘাটতির ঝুঁকি: ২০২৯ সালের মধ্যে সরকারের ঋণ বাড়তে পারে ১২.৩৪ লাখ কোটি টাকা
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net