Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2026, 07:45 pm
Last modified: 14 September, 2026, 09:16 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • ২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচ
  • এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বেলে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।
টিবিএস রিপোর্ট
14 September, 2026, 07:45 pm
Last modified: 14 September, 2026, 09:16 pm
ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে 'সমঝোতার' পর বিকল্প ভেন্যুতে অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করে জনিপ্রয় ব্যান্ড 'হাইওয়ে'। প্রিয় ব্যান্ডের গান শুনতে ক্যাম্পাসে ঢল নামে শ্রোতাদের।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে 'সমঝোতা বৈঠকে' বসে কলেজ কর্তৃপক্ষ।

ছবি: টিবিএস

বৈঠকে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীন বরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং কোনো 'অশ্লীলতা হবে না' শর্তে বিকল্প ভেন্যু হিসেবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের প্রধান ক্যাম্পাস প্রাঙ্গণে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা প্রমুখ।

ছবি: টিবিএস

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ওবায়দুল হক।

পরে নবীনবরণ ও আলোচনা সভা শেষে কলেজের দক্ষিণ ক্যাম্পাস প্রাঙ্গণে কনসার্ট অনুষ্ঠিত হয়। যদিও আয়োজকরা এটিকে প্রথম থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান বলে আসছিল। কনসার্টে গান পরিবেশ করে জনপ্রিয় ব্যান্ড 'হাইওয়ে'। এছাড়া স্থানীয় শিল্পীরাও গান পরিবেশ করে।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / কওমি ছাত্র ঐক্য পরিষদ / নবীনবরণ কনসার্ট / ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • ২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচ
  • এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বেলে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

Most Read

1
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net