Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
আন্দোলনে জড়িত এনবিআরের ২১ কর্মকর্তার শাস্তি বাতিল করলেন রাষ্ট্রপতি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 September, 2026, 04:40 pm
Last modified: 06 September, 2026, 04:58 pm

Related News

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ব্যবসা সহজ করতে পণ্য খালাসে অহেতুক বিলম্ব নয়, কাস্টমসকে এনবিআরের নির্দেশ

আন্দোলনে জড়িত এনবিআরের ২১ কর্মকর্তার শাস্তি বাতিল করলেন রাষ্ট্রপতি

গত বছর আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতির কাছে মার্জনা চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করা হয় এবং তাদের দণ্ডাদেশ বাতিলের আদেশ দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
06 September, 2026, 04:40 pm
Last modified: 06 September, 2026, 04:58 pm
ফাইল ছবি: ইউএনবি

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির বিরোধিতা করে আন্দোলনে অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২১ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি।

গত বছর ওই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতির কাছে মার্জনা চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করা হয় এবং তাদের দণ্ডাদেশ বাতিলের আদেশ দেওয়া হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাস্তি মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— কমিশনার মো. জাকির হোসেন (চলতি দায়িত্বে), অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ম, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সাধন কুমার কুণ্ডু; যুগ্ম কর কমিশনার মিজ মোনালিসা শাহরীন সুস্মিতা, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির; উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশর।

২০২৫ সালের জুন মাসে রাজস্ব খাতের সংস্কার আন্দোলনের সময় এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছিল। তবে তারা প্রকাশ্যে সেই বদলির আদেশ ছিঁড়ে ফেলেন, যা ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ৩০এ বিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি (খ) অনুযায়ী 'অসদাচরণ' হিসেবে গণ্য হয়।

তৎকালীন ওই আন্দোলনের সময় কর্মকর্তারা এনবিআরের প্রধান কার্যালয় অবরুদ্ধ করে রাখেন এবং সারাদেশে দুই দিনের কর্মবিরতি পালন করেন। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। একপর্যায়ে তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তাকে নিজ সংস্থায় 'অবাঞ্ছিত' ঘোষণা করেন এবং 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন অন্তর্বর্তী সরকার এনবিআরকে 'অত্যাবশ্যকীয় সেবা' হিসেবে ঘোষণা করে এবং সংকট নিরসনে পাঁচজন উপদেষ্টাকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় কর্মকর্তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরলেও সরকার তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এনবিআর এসব কর্মকর্তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত এবং বেতন গ্রেড অবনমনসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছিল। একই সময়ে ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাষ্ট্রপতির এই আদেশের ফলে দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা শেষে ওই ২১ কর্মকর্তা তাদের দণ্ড থেকে অব্যাহতি পেলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে এনবিআরের প্রশাসনিক স্থবিরতা কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে।
 
Related Topics

টপ নিউজ

এনবিআর / রাজস্ব / রাষ্ট্রপতি / দণ্ড মওকুফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ব্যবসা সহজ করতে পণ্য খালাসে অহেতুক বিলম্ব নয়, কাস্টমসকে এনবিআরের নির্দেশ

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net