অর্থনীতিতে খেলাপি ঋণ বৃদ্ধির প্রভাব কী?
২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। আর এর মাধ্যমে খেলাপি ঋণের হারের দিক থেকে বিশ্বে শীর্ষে চলে এসেছে বাংলাদেশে। এটি আসলে কী ইঙ্গিত দেয়? খেলাপি ঋণ বৃদ্ধির কারণ এবং এর থেকে উত্তরণের পথ কী সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
