Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান, বাংলাদেশের ‘ভারসাম্যপূর্ণ’ পররাষ্ট্রনীতির প্রশংসা ইরানি রাষ্ট্রদূতের

বাংলাদেশ

ইউএনবি
02 September, 2026, 01:30 pm
Last modified: 02 September, 2026, 02:30 pm

Related News

  • ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাতের মধ্যেই হরমুজে আক্রান্ত তেলবাহী দুই ট্যাংকার
  • ‘কী স্টুপিড প্রশ্ন’: ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে হামলা ঠেকাতে ইরানে সীমিত সামরিক আক্রমণের কথা ভাবছেন ট্রাম্প
  • মক্কা চুক্তিতে যোগদানের আগে কার্যকর কূটনীতির তাগিদ বিশ্লেষকদের

মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান, বাংলাদেশের ‘ভারসাম্যপূর্ণ’ পররাষ্ট্রনীতির প্রশংসা ইরানি রাষ্ট্রদূতের

ইউএনবি
02 September, 2026, 01:30 pm
Last modified: 02 September, 2026, 02:30 pm
ছবি: ইউএনবি

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত 'মক্কা চুক্তি'কে ইরান নিজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না এবং বাংলাদেশ এই জোটে যোগ দিলেও তেহরান উদ্বিগ্ন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদী।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, 'যখন আপনাদের সরকারের পররাষ্ট্রনীতির কথা আসে, আমরা খুব ভালো করেই জানি যে আপনাদের সরকার একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে।' ফলে আন্তর্জাতিক ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া কোনো সিদ্ধান্তই ইরানের জন্য উদ্বেগের সৃষ্টি করবে না।

তিনি বলেন, 'আমরা মক্কা শান্তি চুক্তিকে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে মনে করি না। বাংলাদেশের যেকোনো সিদ্ধান্ত আমাদের জন্য উদ্বেগের কারণ হবে না।'

দূত জানান, ইরান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে এবং রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করতে গভীরভাবে আগ্রহী।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আশা প্রকাশ করেন যে—এই অঞ্চলের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা খুব শিগগিরই প্রশমিত হবে এবং সেখানে একটি স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

ইরানি রাষ্ট্রদূতের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা আঞ্চলিক নিরাপত্তা সমঝোতাগুলো প্রমাণ করে যে—আঞ্চলিক দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার চেয়ে স্বাবলম্বী হওয়াকে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, 'এই শান্তি চুক্তিটি একটি বড় প্রমাণ যে আঞ্চলিক দেশ ও এর সদস্যরা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। এটি প্রমাণ করে যে তারা তাদের নিরাপত্তার জন্য আর আমেরিকার ওপর নির্ভর করতে চান না।'

সাম্প্রতিক যুদ্ধ ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ইরানি রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা এটি স্পষ্ট করে দিয়েছে যে—আঞ্চলিক দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি সেই দেশগুলোর নিরাপত্তার কোনো নিশ্চয়তা দিতে পারে না। তাই বহিরাগত পরাশক্তিদের ওপর নির্ভর না করে আঞ্চলিক দেশগুলোর উচিত নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধেই নেওয়া। 

তিনি বলেন, 'আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার এই উন্নয়নগুলো মূলত দেশগুলোর বৃহত্তর কৌশলগত স্বাধীনতার আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে।'

পাকিস্তান ও সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর এই নতুন নিরাপত্তা সমঝোতা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কে কোনো ধরনের হুমকির সৃষ্টি করবে না বলে স্পষ্ট করেন ড. জাহানাবাদী। তিনি পুনর্ব্যক্ত করেন যে—অন্যদের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িয়েই আঞ্চলিক দেশগুলো নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখতে পারে, ইরান সবসময় এই নীতি সমর্থন করে।

এর আগে গত রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন যে—মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কোনো ঝুঁকি নেই এবং এটি অন্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, 'এটি একটি অনন্য চুক্তি, যা আমাদের সামনে নতুন সুযোগ তৈরি করছে।' বাংলাদেশের ইতিবাচক মনোভাবের কথা ব্যাখ্যা করে তিনি আরও বলেছিলেন, 'মক্কা মূলত বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান করে।'

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের অংশগ্রহণে গত ৭ আগস্ট ২০২৬ তারিখে এই 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা 'মক্কা চুক্তি' আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

গত মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান—বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে এই জোটে যোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে মূল্যায়ন করছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা মক্কা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি মূল্যায়ন করছি। এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার আগে বিবেচনা করা হবে।'

তবে বাংলাদেশ এখনও এই জোটে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক বা লিখিত আমন্ত্রণ পায়নি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। বাংলাদেশ এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে এবং এর প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

Related Topics

টপ নিউজ

মক্কা প্যাক্ট / মক্কা চুক্তি / ইরান / মক্কা প্রতিরক্ষা জোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাতের মধ্যেই হরমুজে আক্রান্ত তেলবাহী দুই ট্যাংকার
  • ‘কী স্টুপিড প্রশ্ন’: ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে হামলা ঠেকাতে ইরানে সীমিত সামরিক আক্রমণের কথা ভাবছেন ট্রাম্প
  • মক্কা চুক্তিতে যোগদানের আগে কার্যকর কূটনীতির তাগিদ বিশ্লেষকদের

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net