Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2026, 07:05 pm
Last modified: 26 August, 2026, 07:24 pm

Related News

  • কক্সবাজারে নৌযান উল্টে সাগরে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য, নিখোঁজ ১
  • যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুব বাজার সংলগ্ন সাগর থেকে আলবার্টের মরদেহটি উদ্ধার করা হয়।
টিবিএস রিপোর্ট
26 August, 2026, 07:05 pm
Last modified: 26 August, 2026, 07:24 pm
ছবি: সংগৃহীত

কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সাগরে বোট ডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিউজিল্যান্ডের এই পর্যটক পরিবারের কারোরই বর্তমানে বৈধ ভিসার মেয়াদ নেই। প্রায় আড়াই বছর ধরে তারা নিজেদের তৈরি একটি বিলাসবহুল বোটে করে কক্সবাজারের উপকূলে উপকূলে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আলবার্টের মরদেহটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাগরপথে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও দুই ছেলেকে নিয়ে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। কক্সবাজারের এসএম পাড়া উপকূলে প্রায় এক কোটি টাকা ব্যয়ে 'আইল্যান্ড গার্ল' নামে আধুনিক নকশার একটি জোড়া বোট (হাউসবোট) তৈরি করেন তারা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ফ্রিজ ও রান্নাঘরসহ সব সুবিধাসম্পন্ন এই নৌযানটি তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগে। গত আড়াই বছর ধরে তারা এই বোটেই বসবাস করছিলেন এবং মাঝেমধ্যে সমুদ্রযাত্রায় বের হয়ে আবারও উপকূলে ফিরে আসতেন।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার ৩ জন নিউজিল্যান্ডের নাগরিক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে রয়েছেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানিয়েছেন, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যদের বর্তমানে কোনো বৈধ ভিসা নেই। পাসপোর্টের মেয়াদও গত ১৬ জানুয়ারি ২০২৬-এ শেষ হয়ে গেছে। এমনকি ১৩ বছর বয়সী ছোট ছেলে রালফের ভিসার কোনো নথিপত্রই পাওয়া যায়নি। বোট ডুবির ঘটনার পর নিউজিল্যান্ডের ঢাকাস্থ দূতাবাসকে বিষয়টি জানানো হলে বুধবার বিকেলে তাদের প্রতিনিধিরা কক্সবাজার পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের দূতাবাসের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের ৮ এপ্রিল রাতে মহেশখালীর সোনাদিয়া চরে এই পরিবারটি জলদস্যুদের হামলার শিকার হয়েছিল। পরদিন কোস্টগার্ড তাদের উদ্ধার করে এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কথা জানিয়ে এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। সে সময় পাসপোর্ট পরীক্ষায় দেখা যায় তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরপর থেকে তারা কোস্টগার্ডের নজরদারিতে থাকলেও আবার সাগরে পাড়ি জমিয়েছিলেন।

উদ্ধার হওয়া কিশোর রালফ জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা তাদের হাউসবোট 'আইল্যান্ড গার্ল'-এ করে সমুদ্রপথে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় তিনি ও তার বাবা নৌকার ডেকে ছিলেন আর তার মা ত্রিপলের ছাউনির নিচে থেকে তার ভাইকে লাইফ জ্যাকেট পরাচ্ছিলেন।

হঠাৎ নৌকাটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। তার ধারণা, সে সময় তার ভাইয়ের লাইফ জ্যাকেটের ক্লিপটি হয়তো ঠিকভাবে আটকানো ছিল না। এ ছাড়া তার ভাই সাতার জানেন না বলেও জানান তিনি। 

রালফ আরও জানায়, প্রায় আড়াই বছর ধরে তারা ওই নৌযানেই কক্সবাজারের আশপাশে নৌপথে অবস্থান করছেন এবং সমুদ্র ও নদীপথে নৌকায় করে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন।

ঘটনার পরপরই স্থানীয় জেলেরা জন এডওয়ার্ড, তার স্ত্রী বেলা ও ছোট ছেলে রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন। কিন্তু বড় ছেলে আলবার্ট নিখোঁজ ছিলেন, যার মরদেহ ৩২ ঘণ্টা পর আজ সাগরে ভেসে উঠল।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / নিউজিল্যান্ড / পর্যটক / ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • কক্সবাজারে নৌযান উল্টে সাগরে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য, নিখোঁজ ১
  • যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net