মন্ত্রিসভায় রদবদল করে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার ছয়মাসের মাথায় মন্ত্রীসভায় রদবদল করেছে বিএনপি সরকার। নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী যোগ দিয়েছেন মন্ত্রীসভায়। দপ্তর বদল হয়েছে একজনের। একজন চলে গেছেন উপদেষ্টার কাতারে। আবার দুজন প্রতিমন্ত্রী রাখা হয়েছে একটি মন্ত্রণালয়ে। সব মিলিয়ে কেমন হলো মন্ত্রিসভার রদবদল? এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
