Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2026, 06:45 pm
Last modified: 22 August, 2026, 06:52 pm

Related News

  • কনসার্ট বাতিলকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • বিন্না ঘাস কী? সাশ্রয়ী ও টেকসই উন্নয়নে কেন এর ব্যবহারে জোর দিচ্ছে সরকার?

চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
22 August, 2026, 06:45 pm
Last modified: 22 August, 2026, 06:52 pm
ছবি: সংগৃহীত

পৃষ্ঠপোষকতার অভাবে দেশের চলচ্চিত্র অনেকটা জৌলুস হারিয়েছে উল্লেখ করে চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে 'হৃদয়ে ঢাকা ৪১৬' উৎসবের অংশ হিসেবে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'পৃষ্ঠপোষকতা না থাকায় চলচ্চিত্র অনেক জৌলুস হারিয়েছে। ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র অঙ্গনের হারানো জৌলুস ফিরিয়ে আনতে সরকার কাজ করবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন জানান, গুণী শিল্পীদের সম্মাননা দেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। যেসব শিল্পীর অভিনয়শিল্পের ওপর ভর করে তারা বড় হয়েছেন, তাদের হাতে সম্মাননা তুলে দেওয়াকে তিনি বিরল অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, 'চলচ্চিত্রকে সবচেয়ে শক্তিশালী মাধ্যমে পরিণত করা সম্ভব। এর মাধ্যমে দেশপ্রেম, কল্যাণ ও মানবিক মূল্যবোধ তৈরি করা যায়। চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্তদের জীবিকা ও পেশাগত নিরাপত্তার দায়িত্ব শুধু তাদের ওপর ছেড়ে দিলে হবে না। তাদের যথাযথ পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা দিতে হবে।'

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে। এই শহরের একটি সমৃদ্ধ অতীত, কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে, যার সঙ্গে চলচ্চিত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত।

তিনি বলেন, 'একটি জাতির অগ্রগতির জন্য তার ভাষা, সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতিকে ধারণ করা জরুরি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে চলচ্চিত্র ও গানের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। ঢাকার ঐতিহ্য ও ভাষাকে যেভাবে তুলে ধরা প্রয়োজন ছিল, তা এখনো হয়নি। ভবিষ্যতে এ বিষয়ে কাজ করা হবে।' 

উল্লেখ্য, 'হৃদয়ে ঢাকা ৪১৬' উৎসবের অংশ হিসেবে ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাই করা ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সপ্তাহব্যাপী প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, গীতিকার, চিত্রগ্রাহকসহ ৫৮ জন বিশিষ্ট শিল্পী ও কুশলীকে সম্মাননা দেওয়া হচ্ছে।

'উৎসবে, গর্বে, দায়িত্বে' প্রতিপাদ্যে রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী 'হৃদয়ে ঢাকা ৪১৬' উৎসবের আয়োজন করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

সংস্কৃতি প্রতিমন্ত্রী / চলচ্চিত্র / সরকার / সংস্কৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • কনসার্ট বাতিলকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
  • বিন্না ঘাস কী? সাশ্রয়ী ও টেকসই উন্নয়নে কেন এর ব্যবহারে জোর দিচ্ছে সরকার?

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net