Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
দেশের ৪৫টি জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির উদ্বেগজনক গতি

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
07 June, 2021, 11:15 pm
Last modified: 08 June, 2021, 01:49 pm

Related News

  • করোনায় দৈনিক প্রাণহানি আবার বেড়ে ৩৪
  • শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হবে না: দীপু মনি
  • কোভিডের তৃতীয় ঢেউ: ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৩ জনের প্রাণহানি
  • কোভিড-১৯: আরও ২৯ জনের মৃত্যু
  • করোনায় আরও ৩০ জনের মৃত্যু, ১০ হাজারের নিচে নেমেছে দৈনিক শনাক্তের সংখ্যা

দেশের ৪৫টি জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির উদ্বেগজনক গতি

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ১০ শতাংশের বেশি পজিটিভিটি রেট থাকা জেলাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ জোন হিসেবে বিবেচনা করছে
তাওছিয়া তাজমিম
07 June, 2021, 11:15 pm
Last modified: 08 June, 2021, 01:49 pm

দেশে করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ঢাকার বাইরের জেলাগুলো নিরাপদ থাকলেও এখন সেগুলোই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। দেশের ৪৫টি জেলা এখন করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। 

এ অবস্থায় কঠোর লকডাউন দিয়ে অধিক সংক্রমিত জেলাগুলোতে বেশি বেশি অ্যান্টিজেন টেস্ট করা ও আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ বিশেষজ্ঞদের। তা না'হলে সারাদেশের পরিস্থিতি খারাপ হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার খুলনা বিভাগের বাগেরহাটে করোনাভাইরাসের পজিটিভিটি রেট ছিলো ৫৫.১৭%। এছাড়া পিরোজপুর, সাতক্ষীরা, নড়াইলে পজিটিভিটি রেট ছিলো ৫১% বেশি। এরমধ্যে কুড়িগ্রামে পজিটিভিটি রেট ১০০%, সেখানে দুইটি নমুনা পরীক্ষায় দুটিই পজেটিভ আসে। যশোর, মেহেরপুর, নাটোর ও লালমনিরহাটের পজিটিভিটি রেট ৩১-৩৬% এরমধ্যে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ১০ শতাংশের বেশি পজিটিভিটি রেট থাকা জেলাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ জোন হিসেবে বিবেচনা করছে। এছাড়া, ৫-৯ শতাংশ পজিটিভিটি রেট থাকা জেলাগুলোকে মাঝারি এবং পাঁচ শতাংশের হলে নিম্ন ঝুকির বলে ধরা হচ্ছে।  

এ হিসাবে, দেশের ৪৫টি জেলার করোনাভাইরাসের পজিটিভিটি রেট শতাংশের এর বেশি।

বিভাগগুলোর মধ্যে সবচেয়ে কম সংক্রমণ ঢাকা বিভাগে ও সবচেয়ে বেশি খুলনা ও রংপুর বিভাগে। ঢাকা বিভাগে পজিটিভিটি রেট ৫.০২%, সেখানে খুলনায় ৩০.৩৩% ও রংপুরে ২১.৩২%।

এব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, ঢাকায় সংক্রমণ কমায় মানুষের মধ্যে মিছেমিছি নিরাপত্তার অনুভতি কাজ করেছে, এখন অনেকেই মাস্ক পরছেন না। কিন্তু, ঢাকার বাইরে যে সংক্রমণ বাড়ছে তাতে শিগগিরই ঢাকাসহ সারাদেশের পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। খুলনা, নোয়াখালি, সিলেটে সংক্রমণ বাড়ছে-এই জেলাগুলো কিন্তু ঢাকা থেকে দূরে নয়। এখনই ঢাকার বাইরের জেলাগুলোতে কঠোর লকডাউন দিয়ে, মানুষের মুভমেন্ট বন্ধ করতে হবে, এখন কয়েকটি জেলায় লকডাউন সত্ত্বেও মুভমেন্ট কিন্তু চলছে। এই অবস্থায় লকডাউন না হলে ডেল্টা ভেরিয়েন্ট সারাদেশে ছড়িয়ে পরবে, ওই ভেরিয়েন্ট অনেক বেশি সংক্রামক।

 ডা. নুসরাত সুলতানা বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে অনেক বেশি অ্যান্টিজেন টেস্ট করতে হবে। প্রতিদিন যে ১৭-১৮ হাজার টেস্ট হয় তা দিয়ে সঠিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়না। অ্যান্টিজেন টেস্ট করে দ্রুত আক্রান্ত ব্যক্তিদের আইসোলেটেড করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী জেলাগুলোতে বৈধ পথে যত মানুষ আসেন ,তার চেয়ে কয়েকগুণ বেশি যাতায়াত হয় অবৈধ পথে। তাই এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে হবে। নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে কোভিড-১৯ / সংক্রমণ বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • করোনায় দৈনিক প্রাণহানি আবার বেড়ে ৩৪
  • শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হবে না: দীপু মনি
  • কোভিডের তৃতীয় ঢেউ: ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৩ জনের প্রাণহানি
  • কোভিড-১৯: আরও ২৯ জনের মৃত্যু
  • করোনায় আরও ৩০ জনের মৃত্যু, ১০ হাজারের নিচে নেমেছে দৈনিক শনাক্তের সংখ্যা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net