Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
18 August, 2026, 01:05 pm
Last modified: 18 August, 2026, 01:24 pm

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল
  • শত্রুর হাতে আটক-অপহরণ ঠেকাতে নিজ নাগরিকদের মৃত্যুঝুঁকিতে ফেলা কী এই ইসরায়েলের ‘হ্যানিবাল নির্দেশনা’

‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রীর ডানপন্থি ও জাতীয়তাবাদী দল লিকুদ পার্টির অর্থায়নে তেল আবিবের কেন্দ্রস্থলে টানানো ওই বিলবোর্ডে মামদানিকে ইরান, হিজবুল্লাহ ও তুরস্কের নেতাদের পাশাপাশি রাখা হয়েছে।
দ্য টেলিগ্রাফ
18 August, 2026, 01:05 pm
Last modified: 18 August, 2026, 01:24 pm

ছবি: রয়টার্স

প্রচারণার বিলবোর্ডে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর ডানপন্থি ও জাতীয়তাবাদী দল লিকুদ পার্টির অর্থায়নে তেল আবিবের কেন্দ্রস্থলে টানানো ওই বিলবোর্ডে মামদানিকে ইরান, হিজবুল্লাহ ও তুরস্কের নেতাদের পাশাপাশি রাখা হয়েছে।

মোজতবা খামেনি, মামদানি, রিসেপ তাইয়েপ এরদোয়ান ও নাঈম কাসেমের মুখচ্ছবির ওপরে লেখা হয়েছে, 'তারা চায় নেতানিয়াহু [তার ডাকনাম বিবি] হেরে যাক।' এরপর হিব্রু ভাষায় আরও লেখা হয়েছে, 'তাদের জিততে দেবেন না।'

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে বিলবোর্ডটির একটি ছবি প্রকাশ করেছেন। আগামী অক্টোবরে কঠিন পুনর্নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

জনমত জরিপে তার দল মধ্যপন্থি ইয়াশার পার্টির চেয়ে পিছিয়ে রয়েছে। আঞ্চলিক সংঘাত মোকাবিলায় সরকারের ভূমিকা, ৭ অক্টোবর হামাসের হামলার পথ তৈরি করা নিরাপত্তাব্যর্থতা এবং নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলার কারণে ভোটারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের শহরটির প্রথম মুসলিম মেয়র মামদানির সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক দিন দিন আরও সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। মামদানি নেতানিয়াহুকে 'যুদ্ধাপরাধী' হিসেবে বর্ণনা করেন।

জুলাইয়ে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে পা রাখলে তাকে গ্রেপ্তার করার জন্য আইনি পথ খুঁজে দেখছেন তিনি। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেটি কার্যকর করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

পরে মামদানি স্বীকার করেন, এমন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নিউইয়র্ক শহরের নেই। তবে তিনি কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এরপর ডোনাল্ড ট্রাম্প তার মিত্র নেতানিয়াহুকে আশ্বস্ত করেন যে, তিনি জাতিসংঘের সমাবেশে যোগ দিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে না।

এর প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মেয়রকে ইহুদিবিদ্বেষী এবং হামাসকে সমর্থনকারী বলে অভিযোগ করেন। অন্যদিকে নেতানিয়াহু বলেন, মামদানির কর্মকাণ্ড 'ঘৃণা উসকে দিচ্ছে'।

মামদানি গাজায় ইসরায়েলের যুদ্ধের কঠোর নিন্দা করেছেন এবং দেশটির কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তারও তিনি তীব্র বিরোধিতা করেছেন। তবে তিনি হামাসের প্রতি সমর্থন প্রকাশ করেননি।

যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলের প্রতি সমর্থন কমে গেছে গাজায় হামাসের বিরুদ্ধে দেশটির যুদ্ধের কারণে। এর ফলে কয়েক দশক ধরে চলে আসা দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে ইসরায়েলকে সমর্থন করার ঐকমত্যে ভাঙন ধরেছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / নির্বাচন / নির্বাচনি প্রচারণা / বিলবোর্ড / মামদানির ছবি / মোজতবা খামেনি / রিসেপ তাইয়্যেপ এরদোয়ান / বেনিয়ামিন নেতানিয়াহু / জিততে দেবে না

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল
  • শত্রুর হাতে আটক-অপহরণ ঠেকাতে নিজ নাগরিকদের মৃত্যুঝুঁকিতে ফেলা কী এই ইসরায়েলের ‘হ্যানিবাল নির্দেশনা’

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net