Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
পিইসি পরীক্ষায় বহিষ্কৃতদের পুনরায় পরীক্ষা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2019, 03:20 pm
Last modified: 22 December, 2019, 04:16 pm

Related News

  • এ বছরও হচ্ছে না পিইসি পরীক্ষা
  • ২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি পরীক্ষা
  • পিইসি পরীক্ষা বাতিল বিষয়ে প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে
  • প্রাথমিক সমাপনীতে আর বহিষ্কার নয়
  • প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ: পাশ করেছে ৯৫.৫০ শতাংশ

পিইসি পরীক্ষায় বহিষ্কৃতদের পুনরায় পরীক্ষা

আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর বহিষ্কৃত হওয়া ২০০ জন শিক্ষার্থীর পরীক্ষা পুণরায় গ্রহণ করা হবে।
টিবিএস রিপোর্ট
22 December, 2019, 03:20 pm
Last modified: 22 December, 2019, 04:16 pm
ফাইল ফটো

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশ নিয়ে নানা কারণে বহিষ্কৃত হওয়া শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছে সরকার। 

আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর বহিষ্কৃত হওয়া ২০০ জন শিক্ষার্থীর পরীক্ষা পুণরায় গ্রহণ করা হবে। 

এর আগে গত ১৮ ডিসেম্বর বহিষ্কৃত হওয়া শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট।

আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা গ্রহণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফর প্রকাশ করতে প্রাথমিক ও গণ শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এবছর পিইসি পরীক্ষায় কতজন শিশুকে বহিস্কার করা হয়েছে, এই তথ্য না দেওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আগামী ৮ জানুয়ারি সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ২১ নভেম্বর স্বপ্রনোদিত হয়ে এ সংক্রান্ত রুল জারি করেছিলেন আদালত।

একইসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জারি করা নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। বহিষ্কৃত পরীার্থীদের পরীা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয় রুলে।

প্রাথমিক ও গণ শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ চার জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।

একটি দৈনিকে গত ১৯ নভেম্বর 'পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে এ আদেশ দেন আদালত।

প্রতিবেদনটি নজরে আনেন আইনজীবী জামিউল হক ফয়সাল। তার সঙ্গে ছিলেন এম মাহমুদুল হাসান, গাজী ফরহাদ রেজা ও মো. ফয়জুল্লা ফয়েজ।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০১৮ সালের নির্দেশনার ১১ নম্বর অনুচ্ছেদে ‘শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’র বিষয়টি উল্লেখ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, পিইসি পরীক্ষায় ১৯ নভেম্বর পর্যন্ত ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

আইনজীবী জামিউল হক ফয়সাল আদালতে বলেন, ‘যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বয়স ১০ বা ১১ বছর। এ বয়সের একজন শিশুকে বহিষ্কার করা তার মানসিক জগতে প্রভাব ফেলবে। তাদের বহিষ্কার করা অনুচিত। বহিষ্কার না করে অন্য উপায় অবলম্বন করা যেতে পারতো।’

 

Related Topics

টপ নিউজ

পিইসি / প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • এ বছরও হচ্ছে না পিইসি পরীক্ষা
  • ২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি পরীক্ষা
  • পিইসি পরীক্ষা বাতিল বিষয়ে প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে
  • প্রাথমিক সমাপনীতে আর বহিষ্কার নয়
  • প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ: পাশ করেছে ৯৫.৫০ শতাংশ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net