Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
এক্সিলারেট আংশিক চালু, এলএনজি সরবরাহ বেড়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2026, 12:10 pm
Last modified: 15 August, 2026, 12:26 pm

Related News

  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • এলএনজি সরবরাহ বেড়ে ৮২৮ এমএমসিএফ, জাতীয় গ্রিডে মোট সরবরাহ ২,৪৩৮ মিলিয়ন ঘনফুট
  • কার্গো ভিড়তে না পারা ও এফএসআরইউয়ের ত্রুটিতে কমেছে এলএনজি সরবরাহ, বেড়েছে গ্যাস সংকট
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

এক্সিলারেট আংশিক চালু, এলএনজি সরবরাহ বেড়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট

টিবিএস রিপোর্ট
15 August, 2026, 12:10 pm
Last modified: 15 August, 2026, 12:26 pm

মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি কাটিয়ে আংশিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ (১৫ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে এটি চালুর পর জাতীয় গ্যাস গ্রিডে এলএনজি সরবরাহ বেড়ে প্রায় ৭৫০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার একজন কর্মকর্তা।

পেট্রোবাংলার সর্বশেষ দৈনিক তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টায় জাতীয় গ্যাস গ্রিডে এলএনজি সরবরাহ দাঁড়িয়েছে ৭৪৭ মিলিয়ন ঘনফুটে।

পেট্রোবাংলার পরিচালক (পিএসসি ও অপারেশন) প্রকৌশলী মো. শোয়েব জানান, বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং অবশিষ্ট অংশ সরবরাহ করছে এক্সিলারেট।

পেট্রোবাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ সময়ে স্থানীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস উৎপাদন ছিল দৈনিক ১,৬১৩ মিলিয়ন ঘনফুট। ফলে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ২,৩৬৪ মিলিয়ন ঘনফুটে।

এর আগে গতকাল বিকেলে কারিগরি বিভ্রাটের কারণে এক্সিলারেটের ভাসমান এলএনজি টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সাময়িকভাবে এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছিল। অন্যদিকে, গত পরশু কার্গো ভেড়াতে সমস্যার কারণে সামিট এলএনজি টার্মিনালে সরবরাহ বিঘ্নিত হলেও গতকাল সন্ধ্যায় সেটি পুনরায় চালু হয়ে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ স্বাভাবিক করে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সামিট ও এক্সিলারেটের এই দুটি এলএনজি টার্মিনালের যৌথ প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা দৈনিক ১,১০০ মিলিয়ন ঘনফুট। তবে সম্প্রতি বিভিন্ন পরিচালনগত সমস্যার কারণে এই সক্ষমতার পুরোটা কাজে লাগানো সম্ভব হচ্ছে না।

গত ২১ জুলাই এক অগ্নিকাণ্ডের ঘটনায় এক্সিলারেটের ভাসমান এলএনজি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। অন্যদিকে, এলএনজিবাহী জাহাজের ধরনজনিত জটিলতার কারণে এলএনজি কার্গো খালাসে সাময়িক সমস্যার মুখে পড়েছে সামিট।
 
Related Topics

টপ নিউজ

এলএনজি / সামিট এলএনজি টার্মিনাল / এক্সিলারেট এনার্জি / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • এলএনজি সরবরাহ বেড়ে ৮২৮ এমএমসিএফ, জাতীয় গ্রিডে মোট সরবরাহ ২,৪৩৮ মিলিয়ন ঘনফুট
  • কার্গো ভিড়তে না পারা ও এফএসআরইউয়ের ত্রুটিতে কমেছে এলএনজি সরবরাহ, বেড়েছে গ্যাস সংকট
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net