নব্য জেএমবির বোমা তৈরির এক্সপার্ট মামুন জামিন পান ৫ আগস্টের পর
১২ আগস্ট সাভার থেকে উদ্ধার হওয়া প্রেশার কুকার বোমা নিষ্ক্রিয়ের আগেই এর পেছনের ব্যক্তিতে ধরতে উঠে পড়ে নেমেছে পুলিশ। তাদের কাছে একটি নাম নাজমুল হাসান মামুন। ২৯ বছরের এই যুবক নিজের তৈরি বাহারি বোমার কারণে পরিচিত বোমারু মিজান নামে।
