Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2026, 05:15 pm
Last modified: 13 August, 2026, 05:34 pm

Related News

  • অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
  • বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
13 August, 2026, 05:15 pm
Last modified: 13 August, 2026, 05:34 pm
ছবি: টিবিএস

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও লোকাল জিপের (জিটু গাড়ি) মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের মালুমঘাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকার মো. জসিম উদ্দিন (২৫), শিয়ালকাটা এলাকার মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারীয়া এলাকার মো. রফিক (২৯) এবং একই উপজেলার নতুন অফিস এলাকার জিয়াবুল হক (২৫)।

আহতরা হলেন— ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার মো. সরোয়ার (১৯), একই এলাকার সৈয়দ আলম (৫০), চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকার দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকার সৈয়দ করিম (৩০)। হতাহতরা সবাই দুর্ঘটনাকবলিত জিটু গাড়ির যাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাতে এসআই সামশুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারমুখী 'লাল-সবুজ পরিবহন' সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি লোকাল জিপের (জিটু গাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং এতে থাকা ৯ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এবং কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এসআই মো. সামছুজ্জামান বলেন, 'আহতদের হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে এবং অপর ৩ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা গেছেন। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / সড়ক দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
  • বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net