পাসের হার হ্রাসের সঙ্গে শিক্ষার মানের সম্পর্ক আছে কি?
গত ছয় বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ধারাবাহিকভাবে কমেছে। ২০২১ সালে যেখানে গড় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। ২০২৬ সালে তা নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩১ দশমিক ৩৩ শতাংশ। পাসের হার কমার কারণে একাদশ শ্রেনীতে ভর্তি পরিস্থি কী হবে? এর সঙ্গে শিক্ষার মানের কোন সম্পর্ক রয়েছে কিনা- এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালযের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
