হরমুজ পুনরায় চালু করা ওমানের সঙ্গে আলোচনার ওপর নির্ভরশীল নয়: ইরানের বিপ্লবী গার্ড
ওমানের সঙ্গে আলোচনার মাধ্যমে নয়, বরং ইরানের শর্তাবলি যুক্তরাষ্ট্র মেনে নিলেই কেবল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি (জাহাজ চলাচলের জন্য) পুনরায় খুলে দেওয়া সম্ভব বলে আজ শনিবার জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এর আগে গতকাল শুক্রবার এক মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইরান ও ওমানের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, যার ফলে দ্রুতই হরমুজ প্রণালি উন্মুক্ত হতে পারে। এটি বাস্তবায়িত হলে– হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে ব্যাহত হওয়া জ্বালানি তেল রপ্তানি পুনরায় স্বাভাবিক করার পথ সুগম হবে।
তবে মার্কিন কর্মকর্তার সেই দাবি নাকচ করে ইরানের তাসনিম বার্তাসংস্থা রেভোল্যুশনারি গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বির বরাতে জানিয়েছে, "হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুনির্দিষ্ট কৌশল ও শর্তাবলির ওপর নির্ভরশীল। ইরান ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।"
