Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
03 August, 2026, 04:30 pm
Last modified: 03 August, 2026, 04:40 pm

Related News

  • জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অষ্টাদশ সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • মানব পাচারের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সব অংশীজনের মতামত নিয়েই চূড়ান্ত হবে সংবিধান সংশোধন: বিশেষ কমিটি   
  • ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান

৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘দলটি একদিকে নিষিদ্ধঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ), আবার মাফিয়া শক্তি৷ তারা মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’ 
টিবিএস রিপোর্ট 
03 August, 2026, 04:30 pm
Last modified: 03 August, 2026, 04:40 pm
ছবি: বাসস

৫ আগস্টকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। দলটির এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না! 

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন৷ 

আওয়ামী লীগ সম্পর্কে মন্ত্রী আরও বলেন, 'দলটি একদিকে নিষিদ্ধঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ), আবার মাফিয়া শক্তি৷ তারা মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।' 

মন্ত্রী বলেন, '৫ আগস্টকে সামনে রেখে সারা দেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।' 

তিনি আরও বলেন, 'দিনটির গুরুত্ব এবং বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থারই অংশ।' 

তিনি জানান, সতর্কতা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত থাকতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সংস্থাকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

তিনি আরও জানান, নির্দেশনার অংশ হিসেবে পুলিশ সদস্যদের যানবাহন অরক্ষিত অবস্থায় ফেলে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক সতর্ক থেকে নিরবচ্ছিন্ন নজরদারি এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বজায় রাখতে বলা হয়েছে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, '৫ আগস্ট উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। 

মন্ত্রী সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা নিয়েও কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, 'এসব ঘটনা আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা।' 

তিনি বলেন, 'এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং ঘটনাগুলোর মধ্যে কোনো ধরনের যোগসূত্র রয়েছে কি না, তা নির্ধারণে সমন্বিত তদন্ত চলছে।' 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, 'নিষিদ্ধ সংগঠন এবং বিদেশ থেকে পরিচালিত কয়েকটি গোষ্ঠীর কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।' 

তিনি বলেন, 'চলমান তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।'

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / ৫ আগস্ট / স্বরাষ্ট্রমন্ত্রী / আইনশৃঙ্খলা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অষ্টাদশ সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • মানব পাচারের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সব অংশীজনের মতামত নিয়েই চূড়ান্ত হবে সংবিধান সংশোধন: বিশেষ কমিটি   
  • ৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net